AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: রবিবার সুপ্রিম কোর্টে বসছে স্পেশাল বেঞ্চ, একাধিক মামলার শুনবে শীর্ষ আদালত

CJI Protest Delhi: শীর্ষ আদালতে আইনজীবী শৈলেন্দ্র মনি ত্রিপাঠী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার ও দিল্লি মেট্রো কর্পোরেশনের চেয়ারপার্সন ডি থারার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন। ইচ্ছাকৃত শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ।

Supreme Court: রবিবার সুপ্রিম কোর্টে বসছে স্পেশাল বেঞ্চ, একাধিক মামলার শুনবে শীর্ষ আদালত
| Updated on: Oct 10, 2026 | 9:11 PM
Share

নয়া দিল্লি: শনিবার সিজেপির আন্দোলনকে কেন্দ্র করে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আদালত বন্ধ থাকা সত্ত্বেও সেই সব মামলার শুনানির জন্য রবিবার বসছে স্পেশাল বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা হয়েছে বলে অভিযোগ তুলে একটি মামলা হয়েছে। আইনজীবী শৈলেন্দ্র মনি ত্রিপাঠীর করা মামলার শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে।

আদালত অবমাননার মামলা ছাড়াও একটি হেবিয়ার কর্পাস আবেদনের শুনানি হবে ওই বিশেষ বেঞ্চে। শনিবার আন্দোলনকারীদের আটক করার ঘটনায় এই আবেজন করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা সিনিয়র আইনজীবী মেনকা গুরুস্বামী। একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ নেতা-নেত্রীদের আটক করার ঘটনাকে চ্যালেঞ্জ করে এই মামলা করেছেন গুরুস্বামী।

শান্তিপূর্ণ প্রতিবাদের ক্ষেত্রে এভাবে আগে থেকে আটক করা যায় না বলে দাবি করেছেন আইনজীবী। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শুক্রবার সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, গণপরিবহন সম্পূর্ণরূপে বন্ধ করা যায় না। তারপরও বন্ধ করা হল মেট্রো স্টেশন। এরপরই আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, শীর্ষ আদালতে আইনজীবী শৈলেন্দ্র মনি ত্রিপাঠী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার ও দিল্লি মেট্রো কর্পোরেশনের চেয়ারপার্সন ডি থারার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন। ইচ্ছাকৃত শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ।

Follow Us