AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Capturing Women’s Bath: মহিলার স্নানের দৃশ্যের ভিডিয়ো বানানোর পরিণাম হাড়ে হাড়ে টের পেলেন যুবক

বাথরুমের জানালা দিয়ে উঁকি মেরে তিনি দেখতে শুরু করেন ওই মহিলার স্নান। এমনকি সেই ঘটনার ভিডিয়োও জানালা দিয়ে তিনি করছিলেন বলে অভিযোগ। এ রকম বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ ওই মহিলা জানালার সামনে কারও উপস্থিতির টের পান। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন তিনি।

Capturing Women's Bath: মহিলার স্নানের দৃশ্যের ভিডিয়ো বানানোর পরিণাম হাড়ে হাড়ে টের পেলেন যুবক
প্রতীকী ছবিImage Credit: Freepic
| Updated on: Jan 10, 2024 | 7:08 PM
Share

বেঙ্গালুরু: বাথরুমে স্নান করছিলেন এক মহিলা। সেই মহিলার স্নানের ভিডিয়ো করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই মহিলাকে বাথরুমে ঢুকতে দেখে পিছু নেন ওই ব্যক্তি। বাথরুমের জানালা দিয়ে উঁকি মেরে তিনি দেখতে শুরু করেন ওই মহিলার স্নান। এমনকি সেই ঘটনার ভিডিয়োও জানালা দিয়ে তিনি করছিলেন বলে অভিযোগ। এ রকম বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ ওই মহিলা জানালার সামনে কারও উপস্থিতির টের পান। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন তিনি। সেই চিৎকারে মহিলার প্রতিবেশীরা ছুটে আসেন।

ওই মহিলার প্রতিবেশীরা ছুটে এসেই ওই ব্যক্তিকে বাথরুমের জানালার কাছে দেখেন। ধাওয়া করে অভিযুক্ত ব্যক্তিকে ধরেও ফেলেন এলাকাবাসী। এর পর তাঁকে বিদ্যুতের একটি পোলে বেঁধে রাখে স্থানীয় বাসিন্দারা। এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এর পর ঘটনার খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। এবং ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কর্নাটকের হুব্বালিতে।

এই ধরনেরই অপর এক ঘটনা দিন কয়েক আগে ঘটেছে বেঙ্গালুরুতে। সেখানে ২৫ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক বেঙ্গালুরুর একটি পিজি-তে থাকছেন। সেই পিজির পাশেই ছিল মহিলাদের পিজি। ওই যুবক মহিলাদের পিজির বাথরুমে উঁকি মেরে যুবতীদের স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন বলে অভিযোগ ওঠে। হাতেনাতে ধরা পড়ার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Follow Us