AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajnath Singh: ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথ সিংয়ের

Rajnath Singh's stern message to Pakistan: অবসরপ্রাপ্ত এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীও সমর্থন করছেন রাজনাথ সিংকে। বলছেন, “প্রতিরক্ষা মন্ত্রী একদমই ঠিক কথা বলেছেন। পাকিস্তান ক্রমাগত অনুপ্রবেশ ঘটিয়ে ছায়া যুদ্ধ করবে আর আমরা চুপ করে বসে থাকবো সেটা তো হবে না।”

Rajnath Singh: ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথ সিংয়ের
আর কী বললেন রাজনাথ? Image Credit: Tv9 Bangla
| Updated on: Jul 26, 2026 | 10:53 AM
Share

দিল্লি: কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। পাকিস্তানের সঙ্গে এবার শুধু কথা হবে POK নিয়ে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান অবৈধভাবে কাশ্মীরের একাংশ দখল করে রেখেছে। পাকিস্তানের সরকারি নীতির অংশ হয়ে গিয়েছে জঙ্গিরা। সাফ কথা রাজনাথের।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের সময় পাক সেনার কোমর একেবারে ভেঙে দিয়েছিল ভারতীয় সেনা। পাক সেনার অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল যদি না ভারত থামতো। ভারতীয় সেনার ক্ষমতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল গোটা বিশ্ব। যদিও বর্তমানে ফের পুরনো রোগ চেপে ধরেছে পাকিস্তানকে। প্রায়শই দেখা যাচ্ছে অনুপ্রবেশ করার চেষ্টা করছে পাকিস্তান। জঙ্গি ঢুকিয়ে ভারতীয় সেনা থেকে সাধারণ বাসিন্দাদের উপর আক্রমণ করার চেষ্টা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজনাথ সিংয়ের কড়া হুঁশিয়ারি যে রীতিমতো তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তাঁর সাফ কথা, অনুপ্রবেশ কোনওমতেই বরদাস্ত করা হবে না। ভারতীয় সেনা সদা সতর্ক রয়েছে। একইসঙ্গে তাঁর সাফ কথা, অনুপ্রবেশের চেষ্টা হলে কাউকে রেহাত করা হবে না।

অবসরপ্রাপ্ত এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীও সমর্থন করছেন রাজনাথ সিংকে। বলছেন, “প্রতিরক্ষা মন্ত্রী একদমই ঠিক কথা বলেছেন। পাকিস্তান ক্রমাগত অনুপ্রবেশ ঘটিয়ে ছায়া যুদ্ধ করবে আর আমরা চুপ করে বসে থাকবো সেটা তো হবে না। পাকিস্তান যেমন ব্যবহার করবে তার যথাযোগ্য জবাব পাবে। পাকিস্তান আমাদের ভারতের একটা বড় ভূখণ্ড অধিকৃত করে রেখে দিয়েছে। এটা আমরা মেনে নেব না। আজ হোক বা কাল, পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই হবে। আমরা এতে দৃঢ় প্রতিজ্ঞ।”  

Follow Us