AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kashmir Kadam Bridge: ছয় বছর পর ভারত-পাকিস্তান সংযোগকারী সেতুতে পড়ল পায়ের ছাপ, নেপথ্যে এক দম্পতি

Kashmir Kadam Bridge: ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, গত পাঁচ তারিখ কাশ্মীরের বাসগ্রান ও কামালকোটে থেকে এই দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ। অনুমান, দুই দেশের মধ্যে দিয়ে বয়ে চলা ঝিলাম নদীতে কোনও ভাবে ভেসে ভারতে এসে পৌঁছেছে তাদের মৃতদেহ।

Kashmir Kadam Bridge: ছয় বছর পর ভারত-পাকিস্তান সংযোগকারী সেতুতে পড়ল পায়ের ছাপ, নেপথ্যে এক দম্পতি
কাশ্মীরের কামান সেতুImage Credit: X
| Updated on: Mar 23, 2025 | 5:42 PM
Share

শ্রীনগর: বলা হয়, ভারত-পাকিস্তানের মধ্যে শান্তির প্রতীক এই একটা ব্রীজ। নাম কামান সেতু। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর দেশের নিরাপত্তার খাতিরে এই সেতুতে তালা ঝুলিয়ে দেয় ভারত। সেই থেকে বন্ধই ছিল কামান সেতু।

কিন্তু এক দম্পতির কারণে ফের একবার খুলতে হল কাশ্মীরের এই কামান সেতুকে। ছয় বছর পর আবার ভারত-পাকিস্তান সংযুক্তকারী সেতুতে পড়ল পায়ের ছাপ। জানা গিয়েছে, শনিবার পাক অধিকৃত কাশ্মীর হয়ে ভেসে আসা এক দম্পতির দেহ ফিরিয়ে দিতেই খুলে গেল দুই দেশের মধ্যে সংযোগকারী সেতুটি।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, গত পাঁচ তারিখ কাশ্মীরের বাসগ্রান ও কামালকোটে থেকে এই দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ। অনুমান, দুই দেশের মধ্যে দিয়ে বয়ে চলা ঝিলাম নদীতে কোনও ভাবে ভেসে ভারতে এসে পৌঁছেছে তাদের মৃতদেহ। আর সেই দেহ পাকিস্তানে ফিরিয়ে দিতেই কাশ্মীরের বারামুলার এই সেতু ছয় বছর পর খুলল ভারতীয় সেনা।

সেনার এই উদ্যোগে বেশ খুশি হয়েছে মৃতদের পরিবার। টানা ১৫ দিনের চাপা উত্তেজনার পর কাছের মানুষগুলিকে শেষবারের জন্য দেখতে পেয়েছে তারা। প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে ২০১৯ সালে পুলওয়ামা হামলার আগে পর্যন্ত এই সেতুকে নানা কাজে ব্যবহার করত সেনা ও স্থানীয় মানুষরা। এমনকি, দুই দেশের কাশ্মীরের মধ্যে বাণিজ্যের কাজেও এক সময় ব্যবহার হয়েছে এই কাদাম সেতু।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?