FIFA World Cup Final: সারা রাত জেগে World CUP Final দেখেছে সবাই, আজ স্কুল-কলেজে ছুটির ঘোষণা!
FIFA World Cup 2026: বিশ্বকাপ ফাইনালের জন্যই রাজ্য সরকার একদিন স্কুল-কলেজ ছুটির ঘোষণা করেছে। কেরল সরকারের তরফে জানানো হয়েছে, সারা রাত জেগে খেলা দেখার পর পডুয়াদের পক্ষে স্কুল বা কলেজে আসা কষ্টকর হয়ে উঠবে। সেই কারণেই সোমবার স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিরুবনন্তপুরম: ফের চার বছরের অপেক্ষা। রবিবার মধ্য রাতে ছিল ফিফা বিশ্বকাপের ফাইনাল (FIFA World Cup Final 2026)। বিশ্বজুড়ে উন্মাদনা ছিল এই বিশ্বকাপ নিয়ে। স্পেন নাকি মেসির আর্জেন্টিনা, কোন দলের হাতে বিশ্বকাপ ওঠে, তা দেখতে দুই চোখের পাতা এক করেননি কোটি কোটি মানুষ। আট থেকে আশি- সকলেই রাত জেগে দেখলেন কীভাবে তিকিতাকার সামনে হার মানল মেসি ম্যাজিক, বিশ্বকাপ ছিনিয়ে নিল স্পেন। সারা রাত জেগে খেলা দেখার পর সকালে স্কুল-কলেজ যাওয়া যথেষ্ট কষ্টকর। তাই রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। ছুটি ঘোষণা করা হল স্কুল-কলেজে।
কেরল ও মণিপুর-এই দুই রাজ্যেই আজ, ২০ জুলাই হলিডে ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপ ফাইনালের জন্যই রাজ্য সরকার একদিন স্কুল-কলেজ ছুটির ঘোষণা করেছে। কেরল সরকারের তরফে জানানো হয়েছে, সারা রাত জেগে খেলা দেখার পর পডুয়াদের পক্ষে স্কুল বা কলেজে আসা কষ্টকর হয়ে উঠবে। সেই কারণেই সোমবার স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীরাও এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।
একই সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকারও। সেখানেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিবিএসই সহ অন্যান্য বোর্ডের স্কুল, সরকারি-বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
শুধু কেরল, মণিপুর নয়। বিশ্বকাপ জ্বরে কাহিল হয়েছে কলকাতাও। দক্ষিণ কলকাতার নামজাদা একটি বেসরকারি স্কুল বিশ্বকাপ ফাইনালের জন্য আজ, ২০ জুলাইয়ের পরীক্ষা পিছিয়ে ২১ জুলাই করে দিয়েছে।
