AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লালকেল্লায় বড়সড় হামলার ছক লস্করের! দিল্লিতে জারি হাই-অ্যালার্ট

বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেফতারও করা হয় । তারপর থেকেই 'হোয়াইট কলার টেররিজম' নিয়ে চর্চা চলছে । এনআইএ তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য । তদন্তকারীদের দাবি, চিকিৎসকরা একটি জঙ্গি গোষ্ঠীও গড়ে তুলেছিল । এখনও ঘটনার তদন্ত চলছে । তদন্তে ৯০ দিনের সময় চেয়ে আদালতে আর্জি করেছিল এনআইএ ।

লালকেল্লায় বড়সড় হামলার ছক লস্করের! দিল্লিতে জারি হাই-অ্যালার্ট
Image Credit: PTI
| Updated on: Feb 21, 2026 | 2:30 PM
Share

নয়া দিল্লি: দিল্লিতে বড়সড় হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবা । সতর্কবার্তা জারি করল দেশের গোয়েন্দা সংস্থাগুলি । সংবাদসংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, মূলত লালকেল্লা সংলগ্ন এলাকা ও চাঁদনি চকের একটি মন্দিরে হামলার ছক কষেছে বলে জানিয়েছেন গোয়েন্দারা । এরপরই দিল্লিতে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে । রাজধানীর নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে ।

গোয়েন্দা সূত্রে খবর, লালকেল্লা ও চাঁদনি চকের মতো জনবহুল এলাকায় আইইডি বিস্ফোরণের পরিকল্পনা করেছে লস্কই ই তইবা । মূলত, মন্দির, ঐতিহাসিক স্থানগুলিকেই নিশানা করা হয়েছে । জানা গিয়েছে, পাকিস্তানের মসজিদ বিস্ফোরণের বদলা নেওয়ার জন্য হামলার পরিকল্পনা করেছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী । প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের একটি মসজিদে বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে ৩১ জনের । গোয়েন্দা সূত্র জানিয়েছে,পাকিস্তানে বিস্ফোরণের ঘটনার বদলা নেওয়ার জন্যই দিল্লিতে বড় বড় মন্দিরগুলিতে হামলার পরিকল্পনা করা হয়েছে । এরপরই দিল্লির লালকেল্লা, চাঁদনি চকে নিরাপত্তা বাড়ানো হয়েছে । এছাড়া, সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে । অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

প্রসঙ্গত, গত বছর ১০ নভেম্বর লালকেল্লার মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণ ঘটে । ঘটনায় মৃত্যু হয় ১৫ জনের । ঘটনায় নাম জড়ায় হরিয়ানার আল ফালহা বিশ্ববিদ্যালয়ের । তদন্ত করছে এনআইএ । ঘটনায় একের পর এক চিকিৎসকের নাম উঠে এসেছে । বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেফতারও করা হয় । তারপর থেকেই ‘হোয়াইট কলার টেররিজম’ নিয়ে চর্চা চলছে । এনআইএ তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য । তদন্তকারীদের দাবি, চিকিৎসকরা একটি জঙ্গি গোষ্ঠীও গড়ে তুলেছিল । এখনও ঘটনার তদন্ত চলছে । তদন্তে ৯০ দিনের সময় চেয়ে আদালতে আর্জি করেছিল এনআইএ । ১৩ ফেব্রুয়ারি এনআইএ-র বিশেষ আদালত আরও ৪৫ দিন সময় দিয়েছে ।