AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Government in Bengal: ‘চিকেনস নেকে’ আর কুনজর দিতে পারবে না শত্রুরা, বুধবারই বড় কাজ করছে বিজেপি সরকার

BJP in Bengal: গোয়েন্দা সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই জঙ্গি সংগঠনগুলির নজরে ‘চিকেনস নেক’, বিশেষ করে বাংলাদেশের হাসিনা সরকারকে পদচ্যুত করার পরে। অস্ত্র, মাদক ও জালনোট পাচারে এই করিডোর ব্যবহারের চেষ্টা চলে বলে অভিযোগও আছে।

BJP Government in Bengal: ‘চিকেনস নেকে’ আর কুনজর দিতে পারবে না শত্রুরা, বুধবারই বড় কাজ করছে বিজেপি সরকার
প্রতীকী ছবি Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: May 19, 2026 | 10:59 PM
Share

কলকাতা: সরকার বদল হতেই কাজে এসেছিল গতি। অপেক্ষা ছিল শুধু সময়ের। এবার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিএসএফের হাতে জমি হস্তান্তর করতে চলেছে নবান্ন। বুধবার বিকেলে এই জমি হস্তান্তর করা হবে বলে প্রশাসনিক সূত্রের খবর। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে ‘চিকেনস নেক’ এলাকায় প্রায় ১২০ একর জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত আগেই হয়েছে। শিলিগুড়ি করিডোরকে ঘিরে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিন, চার দেশের ভৌগোলিক উপস্থিতির কারণে এই সীমানা বরাবর ফেন্সিং যে খুবই গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি সামরিক ও কৌশলগত কারণে অত্যন্ত স্পর্শকাতর বলে বিবেচিত এই করিডোর। 

গোয়েন্দা সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই জঙ্গি সংগঠনগুলির নজরে ‘চিকেনস নেক’, বিশেষ করে বাংলাদেশের হাসিনা সরকারকে পদচ্যুত করার পরে। অস্ত্র, মাদক ও জালনোট পাচারে এই করিডোর ব্যবহারের চেষ্টা চলে বলে অভিযোগও আছে। চিন ও বাংলাদেশেরও বিশেষ নজর রয়েছে এই অঞ্চলের উপর। বেআইনি অনুপ্রবেশকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে প্রশাসন। আর লাগাতার অনুপ্রবেশে এলাকার জনবিন্যাস বদলের অভিযোগও সামনে এসেছে বার বার। আগামীকাল সীমান্ত সুরক্ষিত করতে তাই জমি হস্তান্তর করতে চলেছে রাজ্য সরকার। 

আগের সরকারের আমল থেকে আটকে থাকা জমি হস্তান্তর প্রক্রিয়ায় গতি আনতে বুধবার বিকেলে নবান্ন সভাঘরে এই জমি হস্তান্তর করতে চলেছে রাজ্য সরকার। সরকারে আসার পরে মুখ্যমন্ত্রী পদে বসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন।

Follow Us