AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nitish Kumar-Lalu Prasad Yadav: ‘এত বাল-বাচ্চা কেউ পয়দা করে?’, বন্ধু লালুকে নিয়েই কুকথা নীতীশের, তেজস্বী বললেন ‘কাকুর আশীর্বাদ’

Nitish Kumar Attacks Lalu Prasad Yadav: নীতীশ কুমারের এই মন্তব্যের জবাব দেন লালু পুত্র তেজস্বী। তিনি জানতে চান, এই ধরনের ব্যক্তিগত মন্তব্য কি বিহারের মানুষের উপকার করবে? তেজস্বী বলেন, "ওঁ (নীতীশ কুমার) যা খুশি বলতে পারে আমাদের। ওঁর কিছু বলা মানে আমার কাছে তা আশীর্বাদের মতোই।"

Nitish Kumar-Lalu Prasad Yadav: 'এত বাল-বাচ্চা কেউ পয়দা করে?', বন্ধু লালুকে নিয়েই কুকথা নীতীশের, তেজস্বী বললেন 'কাকুর আশীর্বাদ'
লালু-নীতীশ একসঙ্গে। ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Apr 21, 2024 | 7:27 AM
Share

পটনা: ফের কুকথা নীতীশের মুখে। গত বছর অবধিও যে জোটসঙ্গী ছিলেন, যার গলা জড়িয়ে ছবি তুলেছেন, সেই লালু প্রসাদ যাদবের পরিবার তুলেই কটাক্ষ করলেন নীতীশ কুমার। লালু প্রসাদ যাদবের একাধিক সন্তান থাকা নিয়ে কটাক্ষ করেন নীতীশ। তবে চুপ করে থাকার পাত্র নন তেজস্বী। বাবার অপমানের পাল্টা জবাব দেন তিনি।

রবিবার বিহারের কাটিয়ারে নির্বাচনী প্রচারে গিয়েই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার  বলেন, “আজকাল কিছুজন সবকিছু চায়। তাদের যখন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তখন নিজের স্ত্রীকে সেই পদে বসিয়েছিল, এখন সন্তানদের পালা। এত তো জন্ম দিয়েছেন। এত বাল-বাচ্চা জন্ম দেওয়া উচিত কারোর?”

কারোর নাম উল্লেখ না করলেও, বলার প্রয়োজন রাখে না যে তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালু প্রসাদ যাদবকেই কটাক্ষ করেছেন। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু জড়িয়ে পড়ার পর মুখ্যমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন তিনি। তখন তাঁর স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। আবার নীতীশ কুমারের সঙ্গে মহাগঠবন্ধন জোটেই উপমুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী যাদব। লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপও মন্ত্রী ছিলেন।

নীতীশ কুমারের এই মন্তব্যের জবাব দেন লালু পুত্র তেজস্বী। তিনি জানতে চান, এই ধরনের ব্যক্তিগত মন্তব্য কি বিহারের মানুষের উপকার করবে? তেজস্বী বলেন, “ওঁ (নীতীশ কুমার) যা খুশি বলতে পারে আমাদের। ওঁর কিছু বলা মানে আমার কাছে তা আশীর্বাদের মতোই, কিন্তু প্রশ্নটা হল ব্যক্তিগত মন্তব্য করে কি বিহারের মানুষ উপকৃত হবে? নির্বাচনে সমস্যা নিয়ে আলোচনা হওয়া উচিত। শিক্ষা, কর্মসংস্থান নিয়ে বলা উচিত। কে ওঁর জন্য এমন বক্তৃতা লিখে দিচ্ছে?”

লালু কন্যা মিশা ভারতীও বলেন, “কাকুর (নীতীশ) জন্য কীই বা আর বলব। রাজ্যের মানুষ দেখবে মুখ্যমন্ত্রী কী বলেছেন। প্রধানমন্ত্রী মোদী পরিবারবাদ নিয়ে বলা বন্দ করেছে, এখন তাই কাকু শুরু করেছে।”

Follow Us