LPG সঙ্কট বাড়ছে, ১৪.২ কেজির সিলিন্ডারে এবার থেকে ১০ কেজি গ্যাস পাবেন?

LPG Shortage: অয়েল মার্কেটিং সংস্থাগুলি ১৪.২ কেজির সিলিন্ডারে কম রিফিল করা হতে পারে। ১০ কেজি এলপিজি দেওয়া হতে পারে ১৪.২ কেজির সিলিন্ডারে। সীমিত স্টক থাকায় যাতে ডিস্ট্রিবিউশন ঠিক থাকে, তার জন্য এই পরিকল্পনা করা হচ্ছে।   

LPG সঙ্কট বাড়ছে, ১৪.২ কেজির সিলিন্ডারে এবার থেকে ১০ কেজি গ্যাস পাবেন?
এলপিজি সিলিন্ডারের জন্য লম্বা লাইন।Image Credit source: PTI

|

Mar 23, 2026 | 1:06 PM

নয়া দিল্লি: হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার আসছে ভারতে। তবে এখনও এলপিজি সঙ্কট কাটেনি। এলপিজি সিলিন্ডারের সম বন্টনের জন্য দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিকল্প পথের কথা চিন্তাভাবনা করছে। শোনা যাচ্ছে, এবার থেকে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার সম্পূর্ণ ভর্তি করে দেওয়া হবে না। এলপিজি রিফিলের পরিমাপ কমিয়ে দেওয়া হতে পারে।

দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, অয়েল মার্কেটিং সংস্থাগুলি ১৪.২ কেজির সিলিন্ডারে কম রিফিল করা হতে পারে। ১০ কেজি এলপিজি দেওয়া হতে পারে ১৪.২ কেজির সিলিন্ডারে। সীমিত স্টক থাকায় যাতে ডিস্ট্রিবিউশন ঠিক থাকে, তার জন্য এই পরিকল্পনা করা হচ্ছে।

ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের সংঘাত শুরুর পরই হরমুজ প্রণালী বন্ধ। এর জন্য ভারতে এলপিজি সঙ্কট তৈরি হয়েছে কারণ দেশে এলপিজির চাহিদার ৬০ শতাংশই আমদানি করা হয়।  গত সপ্তাহে হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভেসেল এসেছে। বর্তমানে দেশে এলপিজির যা চাহিদা, তা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তবে নতুন করে কোনও কার্গো আসার খবর নেই। ভারতমুখী অনেকগুলি এলপিজি কেরিয়ার এখনও পারস্য উপসাগরে ক্লিয়ারেন্সের অপেক্ষা করছে।

ভারতে দৈনিক ৯৩৫০০ টন এলপিজি খরচ হয়। গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারে সাধারণত ৩৫ থেকে ৪০ দিন চলে যায়। যদি ১০ কেজি করে এলপিজি দেওয়া হয়, তাহলে এক মাস চলবে, তবে সমবন্টন হবে।  যদি গ্যাসের পরিমাণ কমে, তাহলে সেই অনুযায়ী সিলিন্ডারের দামও কমানো হবে।

Follow Us