AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cliff Tragedy: আইফোনের জন্যই গোটা পরিবার শেষ! মহারাষ্ট্রের হাড়হিম করা ঘটনায় সামনে এল আসল কারণ

Maharashtra: জানা গিয়েছে, ১৮ বছরের কুণাল একটি আইফোন কিনে ফেলেছিলেন, কিন্তু ইএমআই দিতে পারছিলেন না। সেই নিয়েই বাবা-মায়ের সঙ্গে চলছিল বচসা। ঘটনার সময় যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা কুণালকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন। কোনও লাভ হয়নি।

Cliff Tragedy: আইফোনের জন্যই গোটা পরিবার শেষ! মহারাষ্ট্রের হাড়হিম করা ঘটনায় সামনে এল আসল কারণ
| Updated on: Aug 22, 2026 | 8:08 AM
Share

মহারাষ্ট্র: খাদের কিণারায় দাঁড়িয়ে এক যুবক ঝাঁপ দেওয়ার হুমকি দিচ্ছেন। তারপর হঠাৎ ঝাঁপ। তাঁকে বাঁচাতে একে একে ঝাঁপ দিলেন বাবা-মাও। মহারাষ্ট্রের হাড়হিম করা সেই দৃশ্য ইতিমধ্য়েই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই ঘটনা পর্যটক এবং স্থানীয়দের ক্যামেরায় ধরা পড়ে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার খাবদা পাহাড়ের সেই ঘটনার পিছনে আসল কারণ কী, সামনে এল সেই কারণ।

জানা গিয়েছে, ১৮ বছরের কুণাল একটি আইফোন কিনে ফেলেছিলেন, কিন্তু ইএমআই দিতে পারছিলেন না। সেই নিয়েই বাবা-মায়ের সঙ্গে চলছিল বচসা। ঘটনার সময় যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা কুণালকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন। কোনও লাভ হয়নি।

পুলিশ জানতে পেরেছে, কুণাল নামে ওই যুবক চেয়েছিলেন, তাঁর আইফোনের ইএমআই মিটিয়ে দিক তাঁর পরিবার। বাবা-মা তা দিতে অস্বীকার করায় সোজা বাড়ি থেকে বেরিয়ে যান কুণাল। তাঁর পিছনে ছুটে যান বাবা-মাও। কিন্তু খাদের কিণারায় দাঁড়িয়ে ওই যুবক বলতে থাকেন, মৃত্যু ছাড়া তাঁর কাছে আর কোনও উপায় নেই।

প্রায় তিন ঘণ্টা ধরে বচসা চলার পর ছেলেকে হাত ধরে টেনে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বাবা। সেই সময় ভারসাম্য হারিয়ে দুজনেই সোজা পড়ে যান খাদে। তিনি চান

Follow Us