AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টি-শার্ট, জিন্স-এ ব্যান, খাদি পোশাক-চপ্পল পরার ‘নিদান’ সরকারের!

নানা রঙের নানা কাজ করা পোশাক-সহ, মহিলাদের ক্ষেত্রে পায়ে স্লিপারেও 'না' জানিয়েছে প্রশাসনিক মহল। পরিষ্কার পরিচ্ছন্ন 'ইউনিফর্ম'-ই সরকারি কর্মক্ষেত্রের 'ইউনিকোড'।

টি-শার্ট, জিন্স-এ ব্যান, খাদি পোশাক-চপ্পল পরার 'নিদান' সরকারের!
প্রতীকী ছবি
| Updated on: Dec 12, 2020 | 3:09 PM
Share

মহারাষ্ট্র : কর্মস্থলে ‘কমফোর্ট’ নয়, ‘কালচার’ জরুরি। সরকারি কর্মক্ষেত্রগুলিতে কার্যত এই মর্মেই জিনস-টিশার্টের উপর নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র(Maharashtra) সরকার। পাশাপাশি, পেশ করা হল একটি বিকল্প পরিধেয়(Dress Code) তালিকাও।

আরও পড়ুন : সোনিয়া-মনমোহনের বিরুদ্ধে বিস্ফোরক প্রণব মুখোপাধ্যায়ের বই

বুধবার, মহারাষ্ট্রের(Maharashtra) প্রশাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি দফতর গুলিতে দেখা গিয়েছে, অনেক কর্মীই বিশেষ করে চুক্তিবদ্ধ কর্মীরা জিন্স-টিশার্টের মতো পোশাক পরে আসছে। যা সরকারি কর্মস্থলের রুচির পরিপন্থী। সরকারকে সাধারণ মানুষের জন্য কাজ করতে হয়। এই ধরনের পোশাক মানুষের মনে সরকারি কর্মী সম্পর্কে ঋণাত্মক মনোভাব তৈরি করে।’ বিবৃতিতে আরও জানানো হয়, কর্মস্থলে মহিলাদের শাড়ি বা সালোয়ার কামিজ পরতে হবে। প্রয়োজনে কুর্তা পরা যাবে। পুরুষদের ক্ষেত্রে অফিস শার্ট ও প্যান্ট বাধ্যতামূলক। সপ্তাহে কমপক্ষে একদিন বিশেষ করে শুক্রবার খাদির পোশাক পরতে হবে।

আরও পড়ুন:  ‘জানেন, মমতা কী অবস্থা করেছে’? অমিতাভ বচ্চনের শাশুড়ির দুয়ারে বিজেপি

নানা রঙের নানা কাজ করা পোশাক-সহ, মহিলাদের ক্ষেত্রে পায়ে স্লিপারেও ‘না’ জানিয়েছে প্রশাসনিক মহল। পরিষ্কার পরিচ্ছন্ন ‘ইউনিফর্ম’-ই(Dress Code) সরকারি কর্মক্ষেত্রের ‘ইউনিকোড’। তবে, সরকারের এ ধরনের পরিধেয় নির্দেশিকাকে ‘ফতোয়ার’ সঙ্গে তুলনা করেছেন বিভিন্ন মহলের একাংশ।

Follow Us
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু