AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Passenger Train Fire: যাত্রীরা উঠতেই আগুন ধরে গেল প্যাসেঞ্জার ট্রেনে! দাউদাউ করে জ্বলল কামরা

Indian Railways latest news: জানা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেনটি পটনা যাচ্ছিল, স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার সময়ই ট্রেনের কামরায় আচমকা আগুন ধরে যায়।  আর কিছুক্ষণ পরই ট্রেনটি ছাড়ার কথা ছিল। সৌভাগ্যক্রমে সেই সময় খুব বেশি যাত্রী ছিলেন না ট্রেনে এবং সঙ্গে সঙ্গেই তারা ট্রেন থেকে দৌড়ে নেমে যান।

Passenger Train Fire: যাত্রীরা উঠতেই আগুন ধরে গেল প্যাসেঞ্জার ট্রেনে! দাউদাউ করে জ্বলল কামরা
সম্পূর্ণ পুড়ে যায় কামরা।Image Credit: IANS
| Updated on: May 18, 2026 | 8:54 AM
Share

পটনা: প্যাসেঞ্জার ট্রেনে বিধ্বংসী আগুন। আজ সাতসকালে পটনাগামী একটি ট্রেনের কামরায় আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু আগুনের গ্রাসে চলে যায় পুরো কামরা।

অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বিহারের সাসারাম রেল স্টেশনে। জানা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেনটি পটনা যাচ্ছিল, স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার সময়ই ট্রেনের কামরায় আচমকা আগুন ধরে যায়।

জানা গিয়েছে, যখন আগুন লাগে, তার কিছুক্ষণ পরই ট্রেনটি ছাড়ার কথা ছিল। সৌভাগ্যক্রমে সেই সময় খুব বেশি যাত্রী ছিলেন না ট্রেনে এবং সঙ্গে সঙ্গেই তারা ট্রেন থেকে দৌড়ে নেমে যান। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

রেলের কর্মীরা দ্রুত দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কামরাটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন ধরে গিয়েছিল ট্রেনে।

প্রসঙ্গত, গতকাল, রবিবারই দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসেও আগুন ধরে গিয়েছিল। মধ্য প্রদেশের রতলাম জেলা দিয়ে যাওয়ার সময় আচমকা ট্রেনে আগুন ধরে যায়।  বি-১ কোচে প্রথমে আগুন লাগে। পিছনে থাকা লাগেজ ভ্যানও আগুনের গ্রাসে চলে যায়। কোনওমতে ওই কামরায় থাকা ৬৮ জন যাত্রীকে উদ্ধার করা হয়। পরপর দুই দিন দুটি ট্রেনে আগুনের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত