AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘গুণধর’ মুসকান বদলে দিয়েছিল সৌরভের প্রেসক্রিপশনও, ঠিক কবে থেকে প্ল্যান করেছিল স্বামীকে কুচি কুচি করার?

Murder: মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্ত্রী মুসকান রাস্তোগী এবং প্রেমিক সাহিল শুল্কা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই সৌরভকে এত নৃশংসভাবে খুন করে দুইজন।

'গুণধর' মুসকান বদলে দিয়েছিল সৌরভের প্রেসক্রিপশনও, ঠিক কবে থেকে প্ল্যান করেছিল স্বামীকে কুচি কুচি করার?
ধৃত মুসকান। পাশে সৌরভ। এই ড্রামেই ভরে রেখেছিল তাঁকে।Image Credit: X
| Updated on: Mar 24, 2025 | 7:58 AM
Share

লখনউ: মুসকানের কীর্তি যেন শেষই হচ্ছে না। মার্চেন্ট নেভি অফিসার স্বামীকে খুন করেছিল প্রেমিকের সাহায্যে। তারপর তার দেহ ১৫ কুচি করে ড্রামে ভরে সিমেন্ট ঢেলে দিয়েছিল। স্বামীর মৃতদেহ বাড়িতে রেখেই প্রেমিকের সঙ্গে হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিল অভিযুক্ত মুসকান। এবার তাঁর আরও এক কীর্তি সামনে। স্বামীকে মারার জন্য প্রেসক্রিপশন বদলে ঘুমের ওষুধও কিনে এনেছিল সে। পুলিশি তদন্তে জানা গেল সেই তথ্য।

মিরাটের নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্ত্রী মুসকান রাস্তোগী এবং প্রেমিক সাহিল শুল্কা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই সৌরভকে এত নৃশংসভাবে খুন করে দুইজন।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে থেকেই সৌরভকে খুন করার পরিকল্পনা করেছিল মুসকান ও সাহিল। মার্চ মাসে সৌরভ যখন আসে, তার আগে মুসকান স্থানীয় একটি ওষুধের দোকান থেকে অ্যান্টি-ডিপ্রেসেন্ট ওষুধ কিনে এনেছিল। কিন্তু প্রেসক্রিপশন পেল কোথা থেকে? দোকানদার জানিয়েছেন, মোবাইলে প্রেসক্রিপশনের ছবি দেখিয়ে ঘুমের ওষুধ বা অ্যান্টি-ডিপ্রেসেন্ট কিনেছিল। পুলিশ ওই দোকানের বিগত দুই বছরের রেকর্ড খতিয়ে দেখছে যে আগেও এই ওষুধ কিনেছিল নাকি মুসকান।

জানা গিয়েছে, সেই প্রেসক্রিপশন আসলে সৌরভেরই ছিল। তাঁর প্রেসক্রিপশন বদল করেই ওষুধ কিনেছিল মুসকান।

ইতিমধ্যেই সৌরভের ময়নাতদন্তের রিপোর্টও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অবচেতন অবস্থায় সৌরভকে বুকে তিনবার কোপ মারে মুসকান। ছুরির আঘাতে তাঁর হৃৎপিন্ড এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। এরপর একে একে সৌরভের হাত, পা টুকরো করে সাহিল ও মুসকান। তারপর সেই দেহ ড্রামে ভরে সিমেন্ট ঢেলে সিল করে দেয়।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.