ভারতেও অশান্তির আশঙ্কা! পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে সব রাজ্যকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

সূত্রের খবর, ২৮ ফেব্রুয়ারি সব রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। চিঠিতে লেখা, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ভারতে বড় প্রভাব ফেলতে পারে। দেশেক অভ্যন্তরে অশান্তি তৈরি করতে পারে। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হতে পারে। বিশেষ করে যে কোনও সভা বা ধর্মীয় সভায় অশান্তি ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

ভারতেও অশান্তির আশঙ্কা! পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে সব রাজ্যকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক
অমিত শাহImage Credit source: Tv9 Bangla

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 02, 2026 | 4:47 PM

নয়া দিল্লি : পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ পড়তে পারে ভারতে। সব রাজ্যকে এবার সতর্ক করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্যগুলিকে। চিঠিতে, ভারতে অশান্তির আশঙ্কা করেছে কেন্দ্র। প্রয়োজনে সতর্কতামূলক পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছে চিঠিতে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শান্তির বার্তা দিয়েছেন তিনি। আলোচনার মাধ্যমে দ্রুত পরিস্থিতি উন্নত করার বিষয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, ২৮ ফেব্রুয়ারি সব রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। চিঠিতে লেখা, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ভারতে বড় প্রভাব ফেলতে পারে। দেশেক অভ্যন্তরে অশান্তি তৈরি করতে পারে। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হতে পারে। বিশেষ করে যে কোনও সভা বা ধর্মীয় সভায় অশান্তি ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। কোনও উস্কানিমূলক বার্তা যাতে অশান্তি না ছড়ায় সেদিকেও রাজ্যগুলিকে নজর দিতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। সূত্রের খবর, চিঠিতে আমেরিকা, ইজরায়েল এবং ইরানের কনসুলেট অফিসের নিরাপত্তার উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সিসিটিভির নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, পহেলগাম হামলার অভিজ্ঞতার কথা মাথায় রেখে ইজ়রায়েলি এবং পশ্চিমি পর্যটকদের ভিড় যেখানে বেশি সেখানে বাড়তি নজর দিতে বলা হয়েছে। যে হোটেলে বিদেশিরা বেশি সংখ্যায় আছে, সেখানে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে।

ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যগুলি সতর্কতামূলক পদক্ষেপ করা শুরু করেছে। জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই জম্ম-কাশ্মীরের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছিল। বিক্ষোভের আগুন ছড়িয়েছিল। তারপরই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় জম্মু বিভিন্ন এলাকা। ইন্টারনেটের গতিও নিয়ন্ত্রণে রাখা হয়েছে। অন্যদিকে, শ্রীনগরের লালচক-সহ বিভিন্ন জায়গায় ব্যারিকেড সিল করে দেওয়া হয়েছে। বড় কোনও সভা বা জমায়েত রুখতে বিভিন্ন এলাকায় প্রচুর পুলিশ ও সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে।

শুধু, জম্মু-কাশ্মীর নয় খামেইনির হত্যার প্রতিবাদে উত্তর প্রদেশের লখনউ,অযোধ্যা-সহ বিভিন্ন জায়গায় শিয়া সম্প্রদায়ের তীব্র বিক্ষোভ হয়। ভারতেও তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড।