AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মোদী সরকারের কড়া পদক্ষেপ! মেয়াদ শেষের আগেই সরানো হল BSF-এর ডিজি ও স্পেশাল ডিজি-কে

BSF DG removed: কেন ওই বিএসএফের ডিজি পদ থেকে নীতিন আগরওয়াল কেরালা ক্যাডারে ফিরিয়ে দেওয়া হল, তা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি কেন্দ্রের তরফে। তবে ওয়াকিবহাল মহলের অনুমান, কাশ্মীরে পরপর যেভাবে অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে, তারপরই কার্যত এভাবে কড়া পদক্ষেপ করল মোদী সরকার।

মোদী সরকারের কড়া পদক্ষেপ! মেয়াদ শেষের আগেই সরানো হল BSF-এর ডিজি ও স্পেশাল ডিজি-কে
| Edited By: | Updated on: Aug 03, 2024 | 10:05 AM
Share

নয়া দিল্লি: মেয়াদ শেষ হওয়ার আগেই সরানো হল বর্ডার সিকিওরিটি ফোর্স (BSF)-এর ডিজি ও স্পেশাল ডিজি-কে সরানোর সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে দুই অফিসারকে মেয়াদ শেষের আগে সরানোর প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবেই মান্যতা দিয়েছে মন্ত্রিসভা। শুক্রবার বিএসএফের ডিরেক্টর জেনারেল নীতিন আগরওয়াল ও স্পেশাল ডিজি যোগেশ খুরানাকে পুরনো ক্যাডারে ফিরে যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে।

কেন ওই বিএসএফের ডিজি পদ থেকে নীতিন আগরওয়াল কেরালা ক্যাডারে ফিরিয়ে দেওয়া হল, তা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি কেন্দ্রের তরফে। তবে ওয়াকিবহাল মহলের অনুমান, কাশ্মীরে পরপর যেভাবে অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে, তারপরই কার্যত এভাবে কড়া পদক্ষেপ করল মোদী সরকার। এছাড়া স্পেশাল ডিজি পদ থেকে সরিয়ে যোগেশ খুরানিয়াকে ওড়িশা পুলিশের ডিজি পদে নিয়োগ করা হয়েছে।

ওড়িশার ডিজি পদে ছিলেন অরুণ সারঙ্গী। তার জায়গায় গেলেন যোগেশ খুরানিয়া। সম্প্রতি জম্মু ও কাশ্মীর সীমান্তে পরিদর্শনে গিয়েছিলেন খুরানিয়া। জম্মুর বিএসএফের আইজি, কাশ্মীরের বিএসএফের আইজি-র সঙ্গে একটি বৈঠকেও বসেছিলেন তিনি।

১৯৮৯ ব্যাচের আইপিএস নীতিন আগরওয়াল গত বছরের জুন মাসে বিএসএফের ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রাক্তন ডিজি পঙ্কজ কুমার সিং অবসর নেওয়ার পর ওই পদ পান নীতিন আগরওয়াল। এখনও এই পদে তাঁর মেয়াদ শেষ হয়নি।

উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই গত বুধবার রাজ্যসভায় জানিয়েছেন, বিএসএফের ১০,১৪৫টি পদ ফাঁকা আছে। এর মধ্যে গ্রুপ এ-র গ্যাজেটেড অফিসারের শূন্যপদ ৩৮৭, সাবঅর্ডিনেট অফিসারের শূন্যপদ ৭৯৪২। বাকি শূন্যপদ রয়েছে গ্রুপ সি-র জন্য।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত