AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohan Majhi: ২৪ বছর পর ওড়িশায় নবীনের বদলে অন্য কেউ হলেন মুখ্যমন্ত্রী, সাক্ষী থাকলেন মোদী

Mohan Majhi: বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। উত্তরসূরির শপথ অনুষ্ঠানে ছিলেন নবীন পট্টনায়েক। গতকাল তাঁর বাড়িতে গিয়েছিলেন মোহন চরণ মাঝি। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আসেন। মোহন চরণের পাশাপাশি এদিন দুই উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও এবং প্রবতী পারিদা শপথ গ্রহণ করেন।

Mohan Majhi: ২৪ বছর পর ওড়িশায় নবীনের বদলে অন্য কেউ হলেন মুখ্যমন্ত্রী, সাক্ষী থাকলেন মোদী
ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন চরণ মাঝি
| Updated on: Jun 12, 2024 | 8:27 PM
Share

ভুবনেশ্বর: ২০০০ সালের ৫ মার্চ। তার পর থেকে কেটে গিয়েছে ২৪ বছর। আর এই ২৪ বছর পর ওড়িশায় নবীন পট্টনায়েকের বদলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন চরণ মাঝি। প্রথমবার ওড়িশায় সরকার গঠন করল বিজেপি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন নবীন পট্টনায়েকও।

ওড়িশায় ১৪৭ আসনের বিধানসভায় সদ্য সমাপ্ত নির্বাচনে ৭৮টি আসন জিতেছে বিজেপি। তারপরই সরকার গঠনে তোড়জোড় শুরু করে গেরুয়া শিবির। ওড়িশার চারবারের বিধায়ক মোহন চরণ মাঝিকে গতকাল বিজেপির পরিষদীয় দলের নেতা মনোনীত করেন দলের বিধায়করা। রাজ্য প্রশাসনের শীর্ষ পদের জন্য দলের এই আদিবাসী নেতার উপরই ভরসা রাখেন বিজেপি নেতৃত্ব।

বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। উত্তরসূরির শপথ অনুষ্ঠানে ছিলেন নবীন পট্টনায়েক। গতকাল তাঁর বাড়িতে গিয়েছিলেন মোহন চরণ মাঝি। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আসেন। মোহন চরণের পাশাপাশি এদিন দুই উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও এবং প্রবতী পারিদা শপথ গ্রহণ করেন।

মোহন চরণ মাঝি কেওনঝড় থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। এই আসন থেকে চারবার জিতেছেন তিনি। গত পাঁচ বছর ওড়িশা বিধানসভায় বিজেপি চিপ হুইপ ছিলেন। তাঁর নেতৃত্বেই ওড়িশায় প্রথমবার সরকার গঠন করল বিজেপি। এর আগে নবীনের সঙ্গে জোটে ২ বার রাজ্যে সরকারে তারা ছিল।

সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এদিন দেখলেন, ২৪ বছর পর তাঁর জায়গায় অন্য কেউ শপথ নিলেন। ২০০০ সালের ৫ মার্চ প্রথমবার ওড়িশার মুখ্যমন্ত্রী হন নবীন। তার পর এই ২৪ বছর তাঁর নেতৃত্বে রাজ্যে সরকার গঠন করেছে বিজেডি। এবার তাতে ছেদ পড়ল।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী