AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আবহে রহস্যজনক রোগ ছাড়াচ্ছে দেশে, আক্রান্ত প্রায় ৪০০, মিলেছে মৃত্যুর খবর

চিকিৎসকরা এখনও এই রোগের উৎস সন্ধান করতে পারেননি। তবে চাঞ্চল্যকর ভাবে এই রোগে আক্রান্ত ব্যক্তির কেউই করোনা পজেটিভ নন।

করোনা আবহে রহস্যজনক রোগ ছাড়াচ্ছে দেশে, আক্রান্ত প্রায় ৪০০, মিলেছে মৃত্যুর খবর
প্রতীকী চিত্র।
| Updated on: Dec 07, 2020 | 6:54 PM
Share

হায়দরাবাদ: দেশ করোনা থাবায় জবুথবু। এর মধ্যেই অজানা রহস্যজনক রোগ ছড়াতে শুরু করল অন্ধ্র প্রদেশে (Andhra Pradesh)। ইতিমধ্যেই রহস্যজনক রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৪০০ জন। দুদিন আগে প্রাণও হারিয়েছেন ৪৫ বছরের এক ব্যক্তি। অন্ধ্র প্রদেশে এই রোগের ‘এপিসেন্টার’ ইলুরু (Eluru)। সেখানে ক্রমাগত মিলছে এই রোগে আক্রান্তদের হদিশ।

বমি বমি ভাব, কাঁপুনি ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো মারাত্মক কিছু উপসর্গ দেখা যাচ্ছে এই রোগে। বয়স ভেদে উপসর্গও প্রায় একই, একথা জানিয়েছেন অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) হেলথ কমিশনার কে ভাস্কর রাও। ইতিমধ্যেই ইলুরুর এক সরকারি হাসপাতালে পরিদর্শনের জন্য গিয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি। সেই হাসপাতালেও ভর্তি রয়েছেন প্রায় ১৫০ জন এই রহস্যজনক রোগে আক্রান্ত ব্যক্তি। ইতিমধ্যে সে রাজ্যে হেলথ এমারজেন্সি জারি করার আবেদন করেছেন চন্দ্রবাবু নাইডু।

চিকিৎসকরা এখনও এই রোগের উৎস সন্ধান করতে পারেননি। তবে চাঞ্চল্যকর ভাবে এই রোগে আক্রান্ত ব্যক্তির কেউই করোনা পজেটিভ নন। এই রহস্যজনক রোগে আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই ইলুরু পুরসভার ৩৪ নম্বর থেকে ৬২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাই একই জল পান করার ফলে এই বিপত্তি কিনা সে দিকটাও খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। কিন্তু জলের পরীক্ষায় কিছু ধরা পড়েনি।

আরও পড়ুন: অক্সিজেনের অভাবে মৃত্যু হল ৬ করোনা রোগীর

ইতিমধ্যেই রোগের কারণ নিয়ে গবেষণা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল, আইসিএমআর ও এইমস। রোগীদের রক্ত ও মূত্র পরীক্ষা করেও অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। ইতিমধ্যেই প্রশাসনের তরফে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে সে রাজ্যে।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ