AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন, মিলবে উন্নতমানের দুধ, প্রকল্প উদ্বোধনে মোদী

পশুপালনে এই বৈজ্ঞানিক পদ্ধতি বিশেষ সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। গুজরাটে গ্রামাঞ্চলে জীবিকার এক প্রধান উৎস হল এই দুধের ব্যবসা। তাই এই প্রকল্পকে ঘিরে উৎসাহ তুঙ্গে। উদ্বোধনের আগেই কেন্দ্রটির চারপাশ আলোয় সাজিয়ে তোলা হয়েছে।

Narendra Modi: বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন, মিলবে উন্নতমানের দুধ, প্রকল্প উদ্বোধনে মোদী
Image Credit: PTI
| Updated on: Oct 30, 2026 | 10:09 AM
Share

গুজরাট: শুক্রবার এক ঐতিহ্যবাহী সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের বানাসকাণ্ঠা জেলার দেসা তালুকের ভিলডিতে ‘খাটলা সভা’-র আোজন করা হয়েছে। এদিন সারা দেশের ৯.৩৪ কোটিরও বেশি কৃষক পরিবারের অ্যাকাউন্টে ১৮,৬৮০ কোটির বেশি টাকা সরাসরি দেওয়া হবে। একইসঙ্গে বনস ডেয়ারি প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি।

ভিলডিতে ১২৭ একর জমির ওপর ৩২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ‘ভারত বোভাইন ব্রিডিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ (BBBRC)। এই কেন্দ্রের মূল লক্ষ্য হল বৈজ্ঞানিক উপায়ে গবাদি পশুর প্রজনন করা এবং গবাদিপশুর গুণমান উন্নত করে দুধের উৎপাদনশীলতা বাড়ানো।

পশুপালনে এই বৈজ্ঞানিক পদ্ধতি বিশেষ সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। গুজরাটে গ্রামাঞ্চলে জীবিকার এক প্রধান উৎস হল এই দুধের ব্যবসা। তাই এই প্রকল্পকে ঘিরে উৎসাহ তুঙ্গে। উদ্বোধনের আগেই কেন্দ্রটির চারপাশ আলোয় সাজিয়ে তোলা হয়েছে।

শুক্রবার, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বনস ডেয়ারির ‘পটেটো এক্সপ্যানশন প্রজেক্ট’ (আলু প্রক্রিয়াকরণ প্রকল্প) এবং এর ‘আল্ট্রা-হাই টেম্পারেচার (UHT) অটোমেটেড স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল সিস্টেম’ (ASRS)-এর উদ্বোধন করবেন। পাশাপাশি বর্জ্য থেকে শক্তি উৎপাদনের উদ্যোগকে জোর দিতে তিনি থারাদ এবং রাধানপুরে দুটি বায়োগ্যাস (CBG) প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিকে, পিএম কিষাণ উৎসব দিবস উপলক্ষে গুজরাটে ৩৪টি জেলাস্তরের এবং ২,১০০টিরও বেশি ক্লাস্টার-স্তরের অনুষ্ঠান আয়োজন করা হবে। ভিলডির মূল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এবং কৃষকদের মধ্যে কৃষি ও উদ্যানপালন প্রকল্পের সহায়তা পত্র বিতরণ করা হবে। ভিলডির এই সমাবেশটি এক অনন্য গ্রামীণ রাজনৈতিক আবহ তৈরি করা হচ্ছে।

Follow Us