AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NEET-UG Result 2026: প্রকাশিত নিট পরীক্ষার ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা, কীভাবে দেখবেন রেজাল্ট, জেনে নিন

NEET UG Exam Result 2026: ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) প্রকাশিত তথ্য অনুযায়ী, নিট ইউ-জি পরীক্ষা ৭২০-র মধ্যে ৬৯০ বা তার বেশি নম্বর পেয়েছেন ১৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৭০০-এর বেশি নম্বর পেয়েছেন ১৯ জন। এবারের পরীক্ষায় ৭১৫ নম্বর পেয়ে যৌথভাবে সর্বোচ্চ স্থান অধিকার করেছেন পঞ্জবের আরিয়ান গুপ্ত এবং হরিয়ানার পাংশুল বনসল।

NEET-UG Result 2026: প্রকাশিত নিট পরীক্ষার ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা, কীভাবে দেখবেন রেজাল্ট, জেনে নিন
ফাইল ছবিImage Credit: PTI
| Updated on: Jul 17, 2026 | 9:04 AM
Share

নয়া দিল্লি: প্রকাশিত হল নিট-ইউজির ফল (Neet-UG Exam 2026)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে ৩ মে-র পরীক্ষা বাতিল হয়ে যায়। পুনরায় ২১ জুন নিট পরীক্ষার (Neet-UG Exam Result 2026) আয়োজন করা হয়েছিল। ২০ লক্ষের বেশি পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে পাশ করেছেন ১১ লক্ষ ২১ হাজার পরীক্ষার্থী। পাশের নিরিখে এগিয়ে রয়েছেন মেয়েরা। পরীক্ষায় মোট পাশের হারের মধ্যে ৫৮ শতাংশই ছাত্রী বলে জানা গিয়েছে। ২০ জুলাইয়ের মধ্যেই ফলপ্রকাশ করা হবে বলে আগেই জানা গিয়েছিল। সেই মতো বৃহস্পতিবার সন্ধে নাগাদই নিটের ফল প্রকাশ করল এনটিএ।

মেধাতালিকার শীর্ষে কারা?

ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) প্রকাশিত তথ্য অনুযায়ী, নিট ইউ-জি পরীক্ষা ৭২০-র মধ্যে ৬৯০ বা তার বেশি নম্বর পেয়েছেন ১৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৭০০-এর বেশি নম্বর পেয়েছেন ১৯ জন। এবারের পরীক্ষায় ৭১৫ নম্বর পেয়ে যৌথভাবে সর্বোচ্চ স্থান অধিকার করেছেন পঞ্জবের আরিয়ান গুপ্ত এবং হরিয়ানার পাংশুল বনসল।

এছাড়া, ১৭টি রাজ্য থেকে পরীক্ষার্থীরা ৭০০ বা তার বেশি নম্বর পেয়েছেন। অন্যদিকে, ২৬টি রাজ্যে থেকে ৬৯০-এর বেশি নম্বর পেয়েছেন ছাত্রছাত্রীরা। সবথেকে বেশি পাশ করেছেন উত্তর প্রদেশে (১.৭ লক্ষের বেশি)। ৬৯০-এর বেশি নম্বর পাওয়া ১৩৮ জন পরীক্ষার্থী দেশের ৬৬টি শহরের বাসিন্দা। তাঁদের মধ্যে ৯৩ শতাংশেরও বেশি প্রথমবার NEET UG পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এছাড়া, ৯৯ শতাংশের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে বলে জানিয়েছে NTA।

নম্বরের ভিত্তিতে মেধাতালিকা

৭০০-এর বেশি নম্বর: ১৯ জন ৬৫০ বা তার বেশি: ১,৪৯২ জন ৬০০ বা তার বেশি: ১০,১৬০ জন ৫০০ বা তার বেশি:৯০,৭৮০ জন

কীভাবে দেখবেন ফলাফল?

neet.nta.nic.in ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ওই ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন। কীভাবে স্কোরবোর্ড ডাউনলোড করবেন দেখে নিন।

  • প্রথম ধাপ, অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ যেতে হবে।
  • দ্বিতীয় ধাপ, হোমপেজে ‘NEET UG 2026 Result’ লিঙ্কে ক্লিক করুন।
  • তৃতীয় ধাপ, আপনার অ্যাপ্লিকেশন নম্বর, জন্মের তারিখ এবং সিকিউরিটি পিন দিতে হবে।
  • চতুর্থ ধাপ, সাবমিটে ক্লিক করুন।
  • পঞ্চম ধাপ, স্ক্রিনে আপনার স্কোরবোর্ড দেখা যাবে।
  • ষষ্ঠ ধাপ, ভবিষ্যতের প্রয়োজনে স্কোরকার্ডটি ডাউনলোড করে একটি প্রিন্ট কপি রেখে দিন। নির্ধারিত সময়েই ফল প্রকাশ হওয়ায় কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া সময়মতো শুরু করা সম্ভব হবে।

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!