AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheetah Cub Birth: নতুন বছরেই এল অতিথি, কুনোর জঙ্গল দাপাবে খুদে ৩ চিতা শাবক, দেখুন তাদের…

Kuno National Park: ৩ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুনোর জাতীয় উদ্যানে থাকা চিতার পরিবারে নতুন সদস্য আসার কথা জানান। একটি মিষ্টি ভিডিয়ো পোস্ট করেন তিনি, সেখানে চিতা শাবকদের ডাকাডাকি করতে দেখা যায়।

Cheetah Cub Birth: নতুন বছরেই এল অতিথি, কুনোর জঙ্গল দাপাবে খুদে ৩ চিতা শাবক, দেখুন তাদের...
জন্ম নেওয়া তিন চিতাশাবক।Image Credit: Twitter
| Updated on: Jan 04, 2024 | 7:06 AM
Share

ভোপাল: নতুন বছরের শুরুতেই সুখবর। নতুন অতিথি এল কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park)। নতুন বছরে জন্ম নিল ৩ চিতাশাবক (Cheetah Cub)। এই খবর মিলতেই বইছে খুশির হাওয়া। দেশবাসীর সঙ্গে সুখবর ভাগ করে নিলেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupendra Yadav)। তিনি জানান, আপাতত মা ও তিন সন্তানই সুস্থ রয়েছে। এই নিয়ে কুনোয় চিতার সংখ্যা ১৮-এ বেড়ে দাঁড়াল।

বুধবার, ৩ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুনোর জাতীয় উদ্যানে থাকা চিতার পরিবারে নতুন সদস্য আসার কথা জানান। একটি মিষ্টি ভিডিয়ো পোস্ট করেন তিনি, সেখানে চিতা শাবকদের ডাকাডাকি করতে দেখা যায়। পোস্টে তিনি লেখেন, “জঙ্গলে গর্জন! অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে কুনো ন্যাশনাল পার্ক নতুন তিন সদস্যকে স্বাগত জানিয়েছে। নামিবিয়ান চিতা আশা তিনটি চিতা শাবকের জন্ম দিয়েছে। এটা প্রজেক্ট চিতার সাফল্য, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য শুরু করেছিলেন। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত সকল আধিকারিক, কুনো জাতীয় উদ্য়ানের আধিকারিক ও দেশের সমস্ত বন্যপ্রাণী প্রেমীদের অভিনন্দন।”

২০২২ সালের ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়। সেগুলি কুনোর জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়। পরে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১১টি চিতা আনা হয়। মোট চিতার সংখ্যা পৌঁছয় ২০-তে। আশা নামক এই চিতার আগে ২০২৩ সালের মার্চ মাসে সিয়ায়া নামক আরেকটি চিতা চার শাবকের জন্ম দিয়েছিল। কিন্তু এর মধ্যে তিনটি চিতা শাবকেরই মৃত্যু হয়। ২০২৪ সালের গোড়াতেঅ নতুন করে তিনটি চিতার শাবক জন্মানোয় দেশে মোট চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮-এ।

একের পর এক চিতার মৃত্যুতে প্রধানমন্ত্রী মোদীর এই স্বপ্নের প্রকল্প নিয়ে হাজারো প্রশ্ন উঠেছিল। তবে কুনোর জাতীয় উদ্য়ানে নতুন তিন অতিথি আসার পর বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এটি ভাল ইঙ্গিত। ভারতীয় পরিবেশ, জলবায়ুতে চিতাগুলি যে খাপ খাইয়ে নিচ্ছে, এটা তারই প্রমাণ।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.