AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nitish Kumar-Tejashwi Yadav: এক ফ্লাইটেই দিল্লি আসছেন নীতীশ-তেজস্বী, মাঝ আকাশেই কি ঘটে যাবে জোটের খেলা?

Lok Sabha Election Results 2024: এনডিএ এবং ইন্ডিয়া জোটের বৈঠকেই যোগ দিতেই আজ দিল্লিতে আসছেন নীতীশ কুমার ও তেজস্বী যাদব। এনডিএ জোটে রয়েছেন নীতীশ কুমার, ইন্ডিয়া জোটের শরিক তেজস্বী যাদব। ঘটনাচক্রে নীতীশ ও তেজস্বী দুইজনেই একই বিমানে আসছেন।

Nitish Kumar-Tejashwi Yadav: এক ফ্লাইটেই দিল্লি আসছেন নীতীশ-তেজস্বী, মাঝ আকাশেই কি ঘটে যাবে জোটের খেলা?
একই ফ্লাইটে আসছেন নীতীশ-তেজস্বী।Image Credit: Twitter
| Updated on: Jun 05, 2024 | 11:39 AM
Share

নয়া দিল্লি: একদিকে এনডিএ, আরেকদিকে ইন্ডিয়া জোট। সরকার গড়বে কে, তা নিয়েই দুই জোট বৈঠকে বসছে আজ, বুধবার। দিল্লিতেই হচ্ছে এই বৈঠক। এই বৈঠকে যোগ দিতে একদিকে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ-র শরিক নীতীশ কুমার(Nitish Kumar), অন্যদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)। ঘটনাচক্রে একই বিমানে দুই নেতা আসছেন। এই খবর ফাঁস হতেই, জল্পনা শুরু হয়েছে যে বিমানেই কি তাহলে খেলা বদলে যাবে?

সেয়ানে সেয়ানে টক্কর হয়েছে এবার লোকসভা নির্বাচনে। ২০১৯ সালে যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি, সেখানেই এবার ২৫০ পার করতে পারেনি বিজেপি। ২৪০-এ থেমে গিয়েছে বিজেপির বিজয়রথ। এনডিএ মোট পেয়েছে ২৯২। সংখ্য়াগরিষ্ঠতা পেলেও, সরকার গড়া নিয়ে সংশয় তৈরি হয়েছে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে নিয়ে। তাঁরা যদি জোট বদলান, তবে সরকার গড়ে ফেলতে পারে ইন্ডিয়া জোটও।

এনডিএ এবং ইন্ডিয়া জোটের বৈঠকেই যোগ দিতেই আজ দিল্লিতে আসছেন নীতীশ কুমার ও তেজস্বী যাদব। এনডিএ জোটে রয়েছেন নীতীশ কুমার, ইন্ডিয়া জোটের শরিক তেজস্বী যাদব। ঘটনাচক্রে নীতীশ ও তেজস্বী দুইজনেই একই বিমানে আসছেন। এরপরই রাজনৈতিক মহলে চর্চা, এই বিমানেই ঘটতে পারে অনেক কিছু। নীতীশ কুমারকে বুঝিয়ে ইন্ডিয়া জোটে নিয়ে আসতে পারেন তেজস্বী।

ইন্ডিয়া জোট তৈরির সময়ে ছিলেন নীতীশ কুমার। জোটের সূত্র বেঁধেছিলেন তিনি। কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক আগেই জোট ভেঙে বেরিয়ে যান নীতীশ। ফের যোগ দেন এনডিএ জোটে। এবার ভোটের ফল প্রকাশের পর নীতীশ কোন শিবিরে থাকবেন, তা নিয়ে জল্পনা।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা