AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siddaramaiah-Rahul Gandhi: জাতীয় রাজনীতিতে আগ্রহ নেই! তাহলে রাহুলের কাছে একগুচ্ছ কী দাবি নিয়ে গেলেন সিদ্দারামাইয়া?

Congress leadership meeting: সিদ্দারামাইয়া কর্নাটকের সবথেকে বেশি সময় ধরে থাকা মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পর তিনি জাতীয় স্তরের রাজনীতিতে প্রবেশ করতে চাইছেন না। গতকালই ইস্তফা দেওয়ার পর সিদ্দারামাইয়া বলেছেন, "আমি সক্রিয় রাজনীতিতেই থাকব। জাতীয় রাজনীতিতে আমার কোনও আগ্রহ নেই।"

Siddaramaiah-Rahul Gandhi: জাতীয় রাজনীতিতে আগ্রহ নেই! তাহলে রাহুলের কাছে একগুচ্ছ কী দাবি নিয়ে গেলেন সিদ্দারামাইয়া?
রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ সিদ্দারামাইয়ার।Image Credit: PTI
| Updated on: May 29, 2026 | 2:13 PM
Share

বেঙ্গালুরু: কর্নাটকে পালাবদল। মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। তাঁর জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ডিকে শিবকুমার (DK Shivakumar)। শোনা গিয়েছিল, কর্নাটকে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার পরিবর্তে সিদ্দারামাইয়াকে জাতীয় রাজনীতিতে স্থান দেওয়া হবে। রাজ্যসভার সাংসদ করা হতে পারে তাঁকে। তবে সেই প্রস্তাব খারিজ করেছেন সিদ্দারামাইয়া। বরং আজ তিনি রাহুল গান্ধী (Rahul Gandhi) ও মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)-র সঙ্গে দেখা করে নিজের দাবি-দাওয়া জানালেন। কী কী দাবি করেছেন প্রবীণ নেতা?

আজ, শুক্রবার কর্নাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দিল্লিতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি দলের হাই কম্য়ান্ডের কাছে একগুচ্ছ দাবি জানিয়েছেন।

সূত্রের খবর, সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পরিবর্তে তাঁর ছেলে যথীন্দ্র সিদ্দারামাইয়াকে ডিকে শিবকুমারের ক্যাবিনেটে বড়সড় পদ দেওয়ার দাবি জানিয়েছেন। রাজ্যসভায় সিদ্দারামাইয়া নিজে যেতে চাইছেন না। তার বদলে রাজ্যসভায় কাদের পাঠানো হবে, তার তালিকা জমা দিয়েছেন। ক্যাবিনেটে কার কী পদ হবে, সেই পছন্দও জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ছেলে যথীন্দ্র সিদ্দারামাইয়ার জন্য উপমুখ্যমন্ত্রীর পদ চেয়েছেন তিনি। আবার আরেক সূত্রে খবর, ওই পদ না পেলে, মেডিক্যাল শিক্ষা ও পিছিয়ে পড়া শ্রেণি উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ কোনও পদ কিংবা শিল্প ও জলসম্পদ মন্ত্রী পদ চেয়েছেন সিদ্দারামাইয়া। আগে এই পদ ডিকে শিবকুমারের ছিল।

প্রসঙ্গত, সিদ্দারামাইয়া কর্নাটকের সবথেকে বেশি সময় ধরে থাকা মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পর তিনি জাতীয় স্তরের রাজনীতিতে প্রবেশ করতে চাইছেন না। গতকালই ইস্তফা দেওয়ার পর সিদ্দারামাইয়া বলেছেন, “আমি সক্রিয় রাজনীতিতেই থাকব। জাতীয় রাজনীতিতে আমার কোনও আগ্রহ নেই। রাজ্যসভায় যাওয়ার কথাও বলা হয়েছিল আমায়, তবে আমি খারিজ করে দিয়েছি। আমি কর্নাটকের রাজনীতিতেই থাকতে চাই।”

সূত্রের খবর, কংগ্রেসের হাই কম্য়ান্ড সতীশ জারকিহোলি, যিনি সিদ্দারামাইয়ার ক্যাবিনেটে পিডব্লুডি মন্ত্রী ছিলেন, তাঁকে কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি সিদ্দারামাইয়ার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ