AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayati Raj Scheme: এবার আধার বাদ, ভোটার কার্ডের ভিত্তিতে মিলবে এই সরকারি প্রকল্পের সুবিধা! বড় ঘোষণা মন্ত্রীর

Voter Card Required for Panchayat Scheme: কেন্দ্রীয় মন্ত্রী জানান, এখন প্রতিটা গলিতে আধার কার্ড তৈরির সেন্টার রয়েছে। পাঁচ মিনিটেই আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। আধার কার্ডকে পঞ্চায়েতের প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মান্যতা দেওয়া হবে না।   

Panchayati Raj Scheme: এবার আধার বাদ, ভোটার কার্ডের ভিত্তিতে মিলবে এই সরকারি প্রকল্পের সুবিধা! বড় ঘোষণা মন্ত্রীর
বড় ঘোষণা কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রীর।Image Credit: PTI
| Updated on: Nov 04, 2026 | 5:54 PM
Share

নয়া দিল্লি: পঞ্চায়েতের প্রকল্প নিয়ে বড় বদল।  পঞ্চায়েত প্রকল্পের টাকা আর আধার কার্ডের (Aadhaar Card) ভিত্তিতে নয়, এবার ভোটার কার্ডের (Voter Card) ভিত্তিতে হবে। কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং মঙ্গলবার ঘোষণা করেন যে আধার নয়, ভোটার কার্ডকেই পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে। তার ভিত্তিতেই পঞ্চায়েত স্কিমের টাকা পাওয়া যাবে।

৩ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আধার কার্ডের ভিত্তিতে এতদিন যে পঞ্চায়েত প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছিল, তা আর পাওয়া যাবে না।”

কেন এই সিদ্ধান্ত?

মন্ত্রী জানান, এখন প্রতিটা গলিতে আধার কার্ড তৈরির সেন্টার রয়েছে। পাঁচ মিনিটেই আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। আধার কার্ডকে পঞ্চায়েতের প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মান্যতা দেওয়া হবে না। আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড এবং বায়োমেট্রিক নথি গ্রহণ করা হবে। খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু করা হবে।

ভুয়ো গ্রাহক চিহ্নিত করতে এই ব্যবস্থা সাহায্য করবে বলেই দাবি করেছেন মন্ত্রী। যাতে একাধিকবার নাম নথিভুক্ত করে সুবিধা না নিতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা।

Follow Us