AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আরজি করের পরও বদলায়নি কিছু, হাসপাতালেই চিকিৎসককে পেটাল মদ্যপ রোগী!

Doctor Assault: আক্রান্ত চিকিৎসক বলেন, "রাত ১টা নাগাদ হাসপাতালে এক রোগী আসেন কপালে চোট নিয়ে। আমি ওঁকে ড্রেসিং রুমে নিয়ে যাই এবং ক্ষতস্থান পরিষ্কার করে সেলাই করে দিই। পরে পাশেরই আরেক রোগীর চিকিৎসা করছিলাম, হঠাৎ এই রোগী উঠে আমায় ধাক্কা দেয় এবং গালিগালাজ করতে থাকে।"

আরজি করের পরও বদলায়নি কিছু, হাসপাতালেই চিকিৎসককে পেটাল মদ্যপ রোগী!
আরজি কর কাণ্ডের প্রতিবাদ।Image Credit: PTI
| Updated on: Aug 26, 2024 | 7:32 AM
Share

নয়া দিল্লি: আরজি কর কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়েছে হাসপাতালে কতটা অসুরক্ষিত চিকিৎসকরা। প্রতিবাদ, কর্মবিরতির ডাকে বারেবারে উঠে এসেছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি। কেন্দ্রের তরফেও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে ওইটুকুই। আরজি করের ঘটনার রেশ কাটার আগেই ফের হামলা চিকিৎসকের উপরে।

রোগীর সঙ্গে থাকা অ্যাটেনডেন্টের বিরুদ্ধে উঠল রেসিডেন্ট ডাক্তার ও ড্রেসিং করতে আসা স্বাস্থ্যকর্মীকে আক্রমণ করার অভিযোগ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির ডক্টর হেজেওয়ার হাসপাতালে। জানা গিয়েছে, এমার্জেন্সি ডিউটিতে থাকাকালীন এক রোগীর চিকিৎসা করতে গেলেই আক্রমণের মুখে পড়তে হয়।

আক্রান্ত চিকিৎসক বলেন, “রাত ১টা নাগাদ হাসপাতালে এক রোগী আসেন কপালে চোট নিয়ে। আমি ওঁকে ড্রেসিং রুমে নিয়ে যাই এবং ক্ষতস্থান পরিষ্কার করে সেলাই করে দিই। পরে পাশেরই আরেক রোগীর চিকিৎসা করছিলাম, হঠাৎ এই রোগী উঠে আমায় ধাক্কা দেয় এবং গালিগালাজ করতে থাকে।”

ওই চিকিৎসক আরও বলেন, “রোগীর ছেলে রুমের বাইরেই অপেক্ষা করছিল। চিৎকার-চেঁচামেচি শুনে সে ঘরে ঢোকে। কোনও কথা না বলেই আগে আমায় চড় মারে। এরপর বাবা-ছেলে মিলে আমায় গালিগালাজ করতে থাকে। এক কর্মী বাধা দিতে এলে, তাঁকেও মারতে উদ্যত হয়।”

চিকিৎসক পুলিশকে জানিয়েছেন যে রোগী মদ্যপ অবস্থায় ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পরই দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন চিকিৎসকরা। এর জেরে ব্যহত হয়েছিল ওপিডি সহ চিকিৎসা ব্যবস্থা। কেন্দ্র ও সুপ্রিম কোর্টের অনুরোধেই গত ২৩ অগস্ট থেকে দিল্লির চিকিৎসকরা কাজ শুরু করেন। তার দুদিন কাটতে না কাটতেই হামলা চিকিৎসকের উপরে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে