Derail: ষাঁড়কে ধাক্কা মেরে লাইনচ্যুত হল হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দি এক্সপ্রেস

Bhadrak: জানা গিয়েছে ভদ্রক স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে একটি ষাঁড়কে ধাক্কা মারে ট্রেনটি। যার জেরে ২টি চাকা লাইনচ্যুত হয়েছিল।

Derail: ষাঁড়কে ধাক্কা মেরে লাইনচ্যুত হল হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দি এক্সপ্রেস
দেশেই তৈরি হবে ট্রেনের চাকা

| Edited By: অংশুমান গোস্বামী

Sep 18, 2022 | 12:09 AM

ভদ্রক: লাইনচ্যুত হল হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দি এক্সপ্রেস। লাইনচ্যুত হলেও তেমন কোনও বিপর্যয় ঘটেনি। শনিবার বিকাল ৫টা ৫০ মিনিটে ভদ্রক স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। যদি দুর্ঘটনার জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোনও যাত্রী আহতও হননি বলে জানিয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে। ওই এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পরের বগিটি ছিলেন গার্ডের। গার্ডের বগির সামনের ২টি চাকা লাইনচ্যুত হয়েছিল। জানা গিয়েছে ভদ্রক স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে একটি ষাঁড়কে ধাক্কা মারে ট্রেনটি। যার জেরে ২টি চাকা লাইনচ্যুত হয়েছিল। ঘটনার খবর পেয়েই খুরদা রোডের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ছুটে যান ঘটনাস্থলে। এবং দ্রুত উদ্ধার কার্য শুরু করা হয়।

রেলের সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনা ঘটলেও অপর লাইনে কোনও সমস্যা হয়নি। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বলেছেন, “ট্রেন থেকে দুর্ঘটনাগ্রস্ত বগিকে সরালে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। তার পর ওই ট্রেন আবার যাত্রা শুরু করে।” তবে যাত্রীদের বগিতে কোনও সমস্যা হয়নি বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থলে ডবল লাইন ছিল বলে অন্য ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি বলে রেলের তরফে জানানো হয়েছে। লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা ষাঁড়কে ধাক্কার জেরেই এই বিপত্তি বলে জানা গিয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনকে সরিয়ে ভদ্রক স্টেশনে নিয়ে যাওয়া হয়। তার পর ৮ বেজে ৫ মিনিটে গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।