AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: খাবারে নুন, চিনি, ফ্যাট কতটা, বড় করে প্যাকেটের সামনে লিখে দিতে হবে, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

SC on Packaged Food: ভারতে যেভাবে ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন ও অন্যান্য রোগ বাড়ছে, বাচ্চারা অনেক বেশি প্যাকেজড খাবার, মিষ্টি পানীয় ও হাই প্রসেসড খাবার খাওয়ার অভ্যাস তৈরি করছে, সেখানে সুপ্রিম কোর্টের এই সতর্কবাণী যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 

Supreme Court: খাবারে নুন, চিনি, ফ্যাট কতটা, বড় করে প্যাকেটের সামনে লিখে দিতে হবে, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
ফাইল চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Nov 26, 2026 | 12:50 PM
Share

নয়া দিল্লি: প্যাকেজ খাবারে থাকতে হবে সতর্কতা লেবেল (Warning Lebel)। তা হতে হবে স্পষ্ট, প্যাকেটের সামনেই লেখা থাকতে হবে যে কোন খাবারে কতটা নুন, চিনি বা ফ্যাট আছে। কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)।

অস্বাস্থ্যকর খাবার যাতে গ্রাহকরা সহজেই চিনতে পারেন, তার জন্য যে প্রস্তাবিত নিয়ম আনার কথা বলা হয়েছে, তা আরও কঠোর করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রন নির্দেশ দেন যে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথারিটি অব ইন্ডিয়া (FSSAI) যেন খাবারের প্যাকেটে একটিই ওয়ার্নিং না দিয়ে, প্রতিটি নিউট্রিয়েন্টের আলাদাভাবে হেক্সাগন আকারের সতর্কতা লেবেল ব্যবহার করতে হবে।

সহজভাবে বলতে গেলে, নির্ধারিত মাত্রার তুলনায় বেশি চিনি, নুন বা সম্পৃক্ত চর্বি (saturated fat) থাকলে, তার জন্য আলাদা ওয়ার্নিং বা সতর্কতা থাকতে হবে যেখানে উল্লেখ থাকবে ‘হাই সুগার’, ‘হাই সল্ট’ বা ‘হাই ফ্যাট’। এই লেবেলগুলি খাবারের প্যাকেটের সামনেই থাকতে হবে, যাতে প্যাকেট ঘুরিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র শব্দে লেখা দেখতে বা পড়তে না হয়।

ভারতে যেভাবে ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন ও অন্যান্য রোগ বাড়ছে, বাচ্চারা অনেক বেশি প্যাকেজড খাবার, মিষ্টি পানীয় ও হাই প্রসেসড খাবার খাওয়ার অভ্যাস তৈরি করছে, সেখানে সুপ্রিম কোর্টের এই সতর্কবাণী যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে লাল রঙের হেক্সাগন আকারের সতর্কতা লেবেল থাকতে হবে। লেখার ফন্ট সাইজও বাড়াতে হবে, যাতে তা সহজেই পড়া যায়। সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে যে কেন এফএসএসএআই-র কাঠামো চূড়ান্ত করতে এত সময় লাগছে কেন? কোম্পানিগুলিকে ৩৬৫ দিন সময় দেওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত, উল্লেখ করা হয় যে বাণিজ্যিক স্বার্থের জন্য জনসাধারণের স্বাস্থ্যের সঙ্গে কোনওরকম ছেলেখেলা করা যায় না।

Follow Us