AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court On SUCI: ৪৫০ জন কর্মীকে নিয়ে SUCI-কে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: দু'পক্ষের বক্তব্য শোনার পর সভার অনুমতি দিলেও একাধিক শর্ত বেঁধে দিয়েছে আদালত। নির্দেশ অনুযায়ী, দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সভা করতে পারবে এসইউসিআই (SUCI)। জমায়েতে সর্বাধিক ৪৫০ জন কর্মী-সমর্থক থাকতে পারবেন।

Calcutta High Court On SUCI: ৪৫০ জন কর্মীকে নিয়ে SUCI-কে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্টImage Credit: Bhaswaran BhattacharyaUniversal Images Group via Getty Images
| Edited By: | Updated on: Nov 26, 2026 | 12:39 PM
Share

কলকাতা: রাজনৈতিক সভার অনুমতি নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি পেল এসইউসিআই (SUCI)। আগামী ২৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার অন্তর্গত দুর্গানগর মোড়ে সভা করতে পারবে দল। তবে ৭৫০ জন নয়, সর্বোচ্চ ৪৫০ জন কর্মী-সমর্থককে নিয়ে সভা করার অনুমতি দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালত।

আদালতে এসইউসিআইয়ের তরফে জানানো হয়, গত ৩ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার এবং বকুলতলা থানার ওসি-র কাছে সভার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল। কিন্তু অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসনের তরফে সেই আবেদনের কোনও সদুত্তর মেলেনি। ফলে আদালতের দ্বারস্থ হয় দল।

দু’পক্ষের বক্তব্য শোনার পর সভার অনুমতি দিলেও একাধিক শর্ত বেঁধে দিয়েছে আদালত। নির্দেশ অনুযায়ী, দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সভা করতে পারবে এসইউসিআই (SUCI)। জমায়েতে সর্বাধিক ৪৫০ জন কর্মী-সমর্থক থাকতে পারবেন। সভা চলাকালীন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। বিশেষত, সভাস্থলের সামনে স্থানীয় হাট-বাজার থাকায় ট্রাফিক ব্যবস্থার উপর যাতে কোনও প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি সভার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বকুলতলা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। সভা পরিচালনার দায়িত্বে থাকা পাঁচ জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর আগামী ২৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে পুলিশকে জমা দিতে হবে। সভা শান্তিপূর্ণভাবে করতে হবে। কোনও প্ররোচনামূলক বা অপ্রীতিকর মন্তব্য করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ আদালতের। সভা শেষ হওয়ার পর অস্থায়ী ছাউনি খুলে ফেলতে হবে।

Follow Us