AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan Match: জিতবে পাকিস্তান! হাইভোল্টেজ ম্যাচের আগে বড় ‘ভবিষ্যদ্বাণী’ আইআইটি বাবার

India-Pakistan Match: ভারত-পাকিস্তানের মধ্যে আলাদা করে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়েছে গিয়েছে তাও প্রায় দেড় দশকের বেশি সময় হতে চলল। তাই দুই দেশের খেলাই বর্তমানে আইসিসির এই ধরনের ইভেন্টগুলির মধ্যেই বাঁধা।

India-Pakistan Match: জিতবে পাকিস্তান! হাইভোল্টেজ ম্যাচের আগে বড় ‘ভবিষ্যদ্বাণী’ আইআইটি বাবার
কী বলছেন আইআইটি বাবা? Image Credit: Facebook
| Updated on: Feb 23, 2025 | 10:00 AM
Share

কলকাতা: কয়েকদিন আগেই ধারাশায়ী হয়েছে বাংলাদেশ। এবার চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সামনে পাকিস্তান। হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই সম্মুখসমরে দুই দেশ। কিন্তু, হাইভোল্টেজ সেই ম্যাচের আগে বড় ভবিষ্যদ্বাণী করে বসে আছেন কুম্ভখ্যাত আইআইটি বাবা। তাঁর সেই ‘প্রেডিকশন’ নিয়েই এখন জোর চর্চা গোটা দেশে। 

প্রসঙ্গত, ভারত-পাকিস্তানের মধ্যে আলাদা করে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়েছে গিয়েছে তাও প্রায় দেড় দশকের বেশি সময় হতে চলল। তাই দুই দেশের খেলাই বর্তমানে আইসিসির এই ধরনের ইভেন্টগুলির মধ্যেই বাঁধা। কিন্তু, দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক বৈরিতা, দিল্লি-ইসলামাবাদের শীতল সম্পর্ক বরাবরই ভারত-পাকিস্তান ম্যাচকে হাইভোল্টেজ করে তুলেছে সেই স্বাধীনতার পর থেকেই। বর্তমানে আবার সেই তালিকায় নবতম সংযোজন বাংলাদেশ। হাসিনার দেশত্যাগ, ইউনূস সরকারের আমলে কট্টরপন্থীদের দাপটে ভারতের সঙ্গে সে দেশের সম্পর্কের পারাপতন নজর কেড়েছে গোটা বিশ্বেরই। ভারত বিদ্বেষের চাষ চলছে ‘সোনার বাংলার’ দিকে দিকে। এই আবহে বাংলাদেশ ম্যাচের দিকে ছিল বাড়তি নজর। কিন্তু, ৬ উইকেটে বাংলাদেশকে হারিয়ে  চ্যাম্পিয়নস ট্রফির শুরুতেই মুখে হাসি ফুটেছে ভারতের। এবার সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। 

আর এই ম্যাচ নিয় ‘ভবিষ্যদ্বাণী’ করতে গিয়ে যেখানে বিখ্যাত বিখ্যাত সব ক্রীড়াবিদ, ক্রিকেট বিশেষজ্ঞরা ‘ধীরে চলো’ নীতি নেন, সেখানে আইআইটি বাবা দিলেন বড় চমক। সাফ বলছেন, পাকিস্তানের জয় হবে ম্যাচের শেষে। এমনকী তাঁর প্রেডিকশন যে এক্কেবারে ঠিক তা নিয়ে জোরাল বক্তব্যও রাখছেন। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বলছেন, আগে ভুল প্রমাণ হোক তাঁর ‘ভবিষ্যদ্বাণী’। তারপর অন্য কথা। অন্যদিকে ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ চড়ছে এপার বাংলাতেও। শুরু হয়ে গিয়েছে প্রার্থনা-যজ্ঞ। ভারতের জয়ের কামনায় শনিবার সন্ধ্যায় তারা মায়ের পুজো হল বিধাননগরে। চলল বিশেষ যজ্ঞ। আর সবটাই করলেন ৩৫ নম্বর ওয়ার্ডের পুরপিতা জয়দেব নস্কর। নাম দেওয়া হল ‘শত্রু নিধন যজ্ঞ’। 

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...