AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Navy Rescues Pakistanis: এটাই ভারতের মহিমা, পাকিস্তানিরাও বলে উঠল ‘ইন্ডিয়া জিন্দাবাদ’

Indian Navy: গত ২৮ মার্চই গোপন সূত্রে খবর এসেছিল, আল-কাম্বার নামক ইরানের একটি মাছ ধরার ভেসেলে আক্রমণ চালিয়েছে জলদস্যুরা। এরপরই ভারতীয় নৌসেনার দুটি জাহাজ অভিযান শুরু করে। ২৯ মার্চ আরব সাগরে সোকোত্রা থেকে ৯০ নটিক্যাল দক্ষিণ-পশ্চিমে আটকানো হয় ওই ভেসেলটিকে।

Indian Navy Rescues Pakistanis: এটাই ভারতের মহিমা, পাকিস্তানিরাও বলে উঠল 'ইন্ডিয়া জিন্দাবাদ'
পাকিস্তানিরা বলছেন, "ইন্ডিয়া জিন্দাবাদ"।Image Credit: ANI
| Updated on: Mar 31, 2024 | 8:54 AM
Share

নয়া দিল্লি: যতই অম্ল-মধুর সম্পর্ক হোক না কেন, বিপদের সময়ে প্রতিবেশী বা অন্য কোনও দেশের পাশে দাঁড়াতে কখনও দ্বিধা করে না ভারত। তা প্রমাণ হল আরও একবার। সোমালির জলদস্যুদের হাত থেকে ২৩ পাকিস্তানিকে বাঁচাল ভারতীয় নৌসেনা। আরব সাগরে দুঃসাহসিক অভিযান চালিয়ে জলদস্যুদের হাত থেকে পাক নাগরিকদের উদ্ধার করে নৌসেনা। পড়শি দেশ, যার সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে পাকিস্তান, তার এই উপকারে কৃতজ্ঞ পাকিস্তানিরা। উদ্ধার হওয়ার পরই তাঁরা ধন্যবাদ জানিয়ে স্লোগান তুলল “ইন্ডিয়া জিন্দাবাদ”।

ভারতীয় নৌসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৮ মার্চই গোপন সূত্রে খবর এসেছিল, আল-কাম্বার নামক ইরানের একটি মাছ ধরার ভেসেলে আক্রমণ চালিয়েছে জলদস্যুরা। এরপরই ভারতীয় নৌসেনার দুটি জাহাজ অভিযান শুরু করে। ২৯ মার্চ আরব সাগরে সোকোত্রা থেকে ৯০ নটিক্যাল দক্ষিণ-পশ্চিমে আটকানো হয় ওই ভেসেলটিকে। দেখা যায়, সোমালিয়ার ৯ জন সশস্ত্র জলদস্যু ওই মাছ ধরার নৌকাটিকে অপহরণ করে রেখেছে। বন্দি বানিয়ে রাখা হয়েছে ভেসেলে থাকা ২৩ জন পাকিস্তানী মৎসজীবীকে।

আইএনএস সুমেধা ও আইএনএস ত্রিশূল একসঙ্গে অভিযান চালায়। ১২ ঘণ্টা লড়াই চলার পর হার মানে জলদস্যুরা। ভারতীয় নৌসেনার কাছে আত্মসমর্পণ করে তারা। উদ্ধার করা হয় ২৩ জন পাকিস্তানী নাগরিককে। তারাই ভারতীয় নৈসেনাকে ধন্যবাদ জানিয়ে ‘ভারত জিন্দাবাদ’ বলে স্লোগান দেন।

নৌসেনার তরফে জানানো হয়েছে, তারা সমুদ্রে নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে সদা প্রস্তুত। নাগরিকত্বের বাছ-বিচার না করেই সকলকে সুরক্ষা দেয় নৌসেনা।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?