AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parliament Budget Session 2024: ‘ছোট থেকে গরিবি হটাও শুনেছি, এই প্রথম…’, মোদী সরকারের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

Parliament Budget Session 2024: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, "আজ আমরা দেশের যে সাফল্য দেখছি, তা বিগত ১০ বছরের কঠোর পরিশ্রমের ফল। আমরা শৈশব থেকে 'গরিবি হঠাও' স্লোগান শুনেছি, কিন্তু এই প্রথম দরিদ্রতা দূর করার জন্য় ব্যাপক স্তরে কাজ করা হচ্ছে। "

Parliament Budget Session 2024: 'ছোট থেকে গরিবি হটাও শুনেছি, এই প্রথম...', মোদী সরকারের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।Image Credit: ANI
| Updated on: Jan 31, 2024 | 11:50 AM
Share

নয়া দিল্লি: আজ থেকে শুরু হল বাজেট অধিবেশন। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ অধিবেশন। চলতি বছরেই লোকসভা নির্বাচন থাকার কারণে এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না। অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। এ দিন অধিবেশনের শুরুতে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতির ভাষণ-

  1. মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত আমাদের শক্তি হয়ে উঠেছে।
  2. সরকার বিশ্বাস করে উন্নত ভারত চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকবে- যুবশক্তি, নারীশক্তি, কৃষক ও গরিব।
  3. ‘ফ্রাজাইল ৫’ থেকে আজ ভারতের অর্থনীতি বিগত ১০ বছরে বিশ্বের সবথেকে শক্তিশালী পাঁচ অর্থনীতির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। আগে দেশের মুদ্রাস্ফীতি দুই সংখ্য়ার ছিল, তা বর্তমানে মাত্র ৪ শতাংশে নেমে দাঁড়িয়েছে।
  4. আমি সংসদের সকল সংসদদের অভিনন্দন জানাতে চাই নারী শক্তি অধিনিয়ম (নারী সংরক্ষণ বিল) পাশ করার জন্য।
  5. আজ আমরা দেশের যে সাফল্য দেখছি, তা বিগত ১০ বছরের কঠোর পরিশ্রমের ফল। আমরা শৈশব থেকে ‘গরিবি হঠাও’ স্লোগান শুনেছি, কিন্তু এই প্রথম দরিদ্রতা দূর করার জন্য় ব্যাপক স্তরে কাজ করা হচ্ছে।
  6. গত বছর ঐতিহাসিক বছর ছিল। অনেক এমন অনুষ্ঠান হয়েছে, যাতে দেশবাসীরা গর্বিত হয়েছেন। ভারতে যেমন জি-২০ সম্মেলন যেমন অনুষ্ঠিত হয়েছে। তেমনই ঐতিহাসিক তিনটি বিলের সংশোধন হয়েছে। সংশোধিত ক্রিমিনাল আইন আনা হয়েছে।
  7. সাহেব যাদবের সম্মানে বীরবল দিবস ঘোষণা করা হয়েছে। ভগবান বীরসা মুন্ডার জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। দেশ বিভাজনের বিভীষিকাকে মনে করে ১৪ অগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে।
  8. শান্তিনিকেতন ও হৈবলা মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হয়েছে।
  9. অমৃত উৎসব চলাকালীনই কর্তব্যপথে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি স্থাপিত হয়েছে। দেশের সকল প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিয়ে মিউজিয়াম তৈরি হয়েছে।
  10. ২ লক্ষেরও বেশি প্রকল্পের শিলান্যাস হয়েছে। ৭০ হাজারেরও বেশি অমৃত সরেবর তৈরি করা হয়েছে। ২ লক্ষেরও বেশি অমৃত বাটিকা তৈরি হয়েছে। ২ কোটিরও বেশি গাছ লাগানো হয়েছে। ১৬ কোটিরও বেশি মানুষ তিরঙ্গা নিয়ে সেলফি আপলোড করেছেন।
  11. স্বাধীনতার ৭৫ তম বর্ষে ‘মেরি মাটি, মেরা দেশ’ প্রকল্পের অধীনে দেশের সমস্ত গ্রাম থেকে মাটি সংগ্রহ করে অমৃত কলস তৈরি করা হয়েছে।
  12. সংবিধান প্রণয়নেরও ৭৫ তম বর্ষ এটি। আমরা স্বাধীনতার ৭৫ তম বর্ষও পালন করেছি। এই সময়ে অনেক কাজ হয়েছে। ভুলে যাওয়া স্বাধীনতা সংগ্রামীদের যোগ্য সম্মান দেওয়া হয়েছে। যুব প্রজন্ম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে পরিচিত হয়েছে।
  13. আমার বিশ্বাস, এই নতুন সংসদ ভবনে নীতিকে স্বার্থক সম্মান দেওয়া হবে। এই নীতি আজাদির অমৃতকালে এই নীতি বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
  14. এই নতুন সংসদ ভবনে এটাই আমার প্রথম বক্তব্য। অমৃতকালে এই ভব্য ভবন তৈরি হয়েছে। এখানে এক ভারত, শ্রেষ্ঠ ভারতের বার্তা দেওয়া হয়েছে। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির চেতনা রয়েছে এখানে। লোকতান্ত্রিক ও সংসদীয় পরম্পরাকে সম্মান জানানোর শপথও গৃহীত হয়েছে। একইসঙ্গে নতুন ভারত গড়ার সংকল্পও নেওয়া হয়েছে।

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার