AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parliament Special Session: কাকলি-সুদীপের সমর্থনেও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না NDA! তাহলে কোন অঙ্কে বিল পাস নিয়ে এত কনফিডেন্স?

NDA Majority Calculation: এবারের বিশেষ অধিবেশনে যদি লোকসভার পূর্ণ ক্ষমতা অনুযায়ী ৫৪০ জন সাংসদ উপস্থিত থাকেন, তাহলে দুই তৃতীয়াংশ সমর্থনের জন্য প্রয়োজন ৩৬০ টি ভোট। এখন এনডিএ-র সঙ্গে এনসিপিআই-এর ২০ জন সাংসদের সমর্থন যুক্ত করলে, প্রকাশ্যে বিলের সমর্থনে সংখ্যা দাঁড়ায় ৩২২।

Parliament Special Session: কাকলি-সুদীপের সমর্থনেও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না NDA! তাহলে কোন অঙ্কে বিল পাস নিয়ে এত কনফিডেন্স?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 27, 2026 | 1:25 PM
Share

নয়া দিল্লি: বিশেষ অধিবেশন (Parliament Special Session) ডেকেছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন। স্পষ্ট বোঝা যাচ্ছে, ফের একবার ডিলিমিনেশন বা আসন পুনর্বিন্যাস বিল (Delimitation Bill) এবং মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) পেশ করবে সরকার পক্ষ। ফের একবার এই দুই বিল পাশ করানোর চেষ্টা করা হবে। কিন্তু সফল হবে কি? নাকি গতবারের মতোই মুখ থুবড়ে পড়বে? সূত্রের খবর, এবার বিল পাশ নিয়ে আত্মবিশ্বাসী এনডিএ সরকার (NDA Government)। অনেক অঙ্ক কষে, তবেই তারা বিশেষ অধিবেশন ডেকেছে। অন্যদিকে, বিশেষ অধিবেশনের খবর শুনেই বিরোধীরাও আলোচনায় বসছে। তাদের কী স্ট্র্যাটেজি হবে?

কোন অঙ্কে লোকসভায় দুই তৃতীয়াংশের সমর্থন নিশ্চিত করবে বলে মনে করছে বিজেপি?

এপ্রিল মাসে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে যখন সরকার এই বিল পাস করাতে ব্যর্থ হয়েছিল, সেই সময় ৫৪০ জনের লোকসভায় উপস্থিত ছিলেন ৫২৮ জন সাংসদ। দুই তৃতীয়াংশ সমর্থনের জন্য প্রয়োজন ছিল ৩৫২ ভোট। মাত্র ৫৪ ভোট কম পেয়েছিল সরকার পক্ষ। বিলের সমর্থনে ভোট দেন ২৯৮ জন। বিপক্ষে ভোট দেন ২৩০ জন। অনুপস্থিত ছিলেন ১১ জন।

বর্তমান পরিস্থিতি-

এবারের বিশেষ অধিবেশনে যদি লোকসভার পূর্ণ ক্ষমতা অনুযায়ী ৫৪০ জন সাংসদ উপস্থিত থাকেন, তাহলে দুই তৃতীয়াংশ সমর্থনের জন্য প্রয়োজন ৩৬০ টি ভোট। এখন এনডিএ-র সঙ্গে এনসিপিআই-এর ২০ জন সাংসদের সমর্থন যুক্ত করলে, প্রকাশ্যে বিলের সমর্থনে সংখ্যা দাঁড়ায় ৩২২। এবার বিল পাসে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে ডিএমকে এবং শরদ পওয়ারের এনসিপি।

ডিএমকের ২২ জন সাংসদ, শরদ পওয়ারের এনসিপির ৮ জন এবং ওয়াইএসআরসিপির ৪ সাংসদের সমর্থন মিলিয়ে মোট ৩৪ ভোটের উপরেই যাবতীয় অঙ্ক নির্ভর করছে। যদিও এই ৩৪ ভোট পেলেও মোট সমর্থনের সংখ্যা দাঁড়াবে ৩৫৬। সেক্ষেত্রে চার ভোট কম থাকবে। ফলে আম আদমি পার্টি, এআইএমআইএম (AIMIM), নির্দল মিলিয়ে মোট নয় ভোটের দিকে নজর থাকছে।

অন্যদিকে, ইন্ডিয়া ব্লকের হাতে থাকছে ১৭৫ ভোট। এদের মধ্যে কয়েকজন কৌশলী অনুপস্থিত হলেই বাজিমাত করবে বিজেপি। এমনকী, ডিএমকে বা এনসিপি অনুপস্থিত হলেও দুই-তৃতীয়াংশের ম্যাজিক ফিগার নেমে আসবে।

এদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ আরও তিন কংগ্রেস সাংসদ বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হয়ে রয়েছেন। এটি যেহেতু বাদল অধিবেশনের সম্প্রসারণে বিশেষ অধিবেশন, তাই এই অধিবেশনে ভোট দিতে পারবেন না কল্যাণ সহ তিন সাংসদ। সম্প্রতি আবার ন্যাশনাল কনফারেন্স-এর এক সাংসদ পদত্যাগ করেছেন। ফলে পাঁচ সংসদের সমর্থন হারিয়েই লড়াই শুরু করবে বিরোধীরা।

Follow Us