AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in Lok Sabha: ৩৭০ আসন পাবে BJP, আর NDA ৪০০ আসন পার: প্রধানমন্ত্রী মোদী

PM Modi in Lok Sabha: লোকসভা নির্বাচনের আগে শেষ সংসদীয় অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (৫ ফেব্রুয়ারি), রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণ দিলেন তিনি। আর এই ভাষণ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন তিনি। কী বললেন প্রধানমন্ত্রী? দেখে নিন এক নজরে - 

PM Modi in Lok Sabha: ৩৭০ আসন পাবে BJP, আর NDA ৪০০ আসন পার: প্রধানমন্ত্রী মোদী
লোকসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী মোদীImage Credit: YouTube video grab
| Edited By: | Updated on: Feb 05, 2024 | 11:15 PM
Share

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে শেষ সংসদীয় অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (৫ ফেব্রুয়ারি), রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণ দিলেন তিনি। আর এই ভাষণ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন তিনি। কী বললেন প্রধানমন্ত্রী? দেখে নিন এক নজরে –

  1. যারা দেশকে লুঠ করেছে তাদের মূল্য চোকাতেই হবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই। অধীরবাবু বাংলার লোক, দেখেছেন নোটের তাড়া ধরা পড়েছে। এর বিরুদ্ধেও কত কথা বলা হচ্ছে।
  2. কর্পুরি ঠাকুরকে অপমান করেছিল কংগ্রেস। উনি অনগ্রসর শ্রেণির ছিলেন বলে তাঁকে সহ্য করতে পারেনি কংগ্রেস।
  3. আমাদের তৃতীয় মেয়াদ শুরু হতে বেশি দেরি নেই। ১৫০ দিন পরেই হবে। গোটা দেশ বলছে আবকি বার, ৪০০ পার। দেশের মেজাজ বলছে, এনডিএ ৪০০ পার করবেই। ভারতীয় জনতা পার্টি ৩৭০ আসন অবশ্যই পাবে।
  4. রাম শুধু ঘরেই ফেরেননি, এমন এক মন্দির তৈরি করা হয়েছে যা ভারতের মহান সাংস্কৃতিক পরম্পরাকে নতুন শক্তি দেবে।
  5. আমরা প্রথম মেয়াদে ইউপিএ-র খোঁড়া গর্ত ভরাট করেছি। দ্বিতীয় মেয়াদে আমরা নয়া ভারতের ভিত তৈরি করেছিল। আর তৃতীয় মেয়াদে আমরা বিকশিত ভারতের নির্মাণকে নতুন গতি দেব।
  6. জোটের অ্য়ালাইনমেন্ট বিগড়ে গিয়েছে। যদি শরিকদের নিজেদের মধ্যেই বিশ্বাস না থাকে, তাহলে তারা দেশের উপর কীভাবে বিশ্বাস করবে? আমরা দেশের জনগণের উপর বিশ্বাস রাখি।
  7. ইন্দিরা গান্ধীর মনোভাবও একই রকম ছিল। উনি বলেছিলেন, দুর্ভাগ্যবশত আমরা কোনও শুভকাজ হলেই আত্মতুষ্টিতে ভুগি। আর কঠিন সময়ের মুকোমুখি হলে আমরা আশা হারিয়ে ফেলি। এখন কংগ্রেসকে দেখে মনে হয়, দেশের মানুষ নয়, কংগ্রেসের নিজেদের লোকদের সম্পর্কেই এই মন্তব্য করেছিলেন ইন্দিরা গান্ধী।
  8. আসলে কংগ্রেসের মানসিকতাতেই সমস্যা রয়েছে। কখনই দেশের ক্ষমতার উপর বিশ্বাস ছিল না। নিজেদের তারা শাসক বলে মনে করতে। দেশের জনতাকে ছোট বলে মনে করত। ১৫ অগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন, ভারতীয়রা বেশ কাজ করতে পারে না। বিদেশিরা যত কাজ করতে পারেন, তত কাজ ভারতীয়রা করতে পারে না। অর্থাৎ, নেহরু ভাবতেন ভারতীয়রা অলস। ভারতীয়রা দ্রুত কাজ করতে পারে না।
  9. আমরা গ্রামের গরীবদের জন্য ৪ কোটি বাড়ি তৈরি করে দিয়েছি। শহরাঞ্চলের গরীবদের জন্য ৮০ লক্ষ পাকা বাড়ি তৈরি করে দিয়েছিল। কংগ্রেস যদি এই কাজ করত, তাহলে ১০০ বছর লাগত। ৪০,০০০ কিলোমিটার রেললাইনে বিদ্যুতায়ন হয়েছে। কংগ্রেস করলে আশি বছর লাগত। আমরা ১০ বছরে ৭০ কোটির থেকে বেশি গ্যাসের কানেকশন দিয়েছিল। কংগ্রেসের গতিতে চললে, আরও ৬০ বছর লেগে যেত।
  10. ২০১৪ সালে ভারত বিশ্বের এগারতম অর্থনীতির দেশ ছিল। তার কী গৌরবগান করা হত। তখনকার অর্থমন্ত্রী বলেছিলেন, আগামী তিন দশকে আমরা তৃতীয় স্থানে পৌঁছে যাব। আজ ভারত পঞ্চম স্থানে উঠে এসেছে। বোঝা যায়, সংকল্প তো দূরের কথা, স্বপ্ন দেখার ক্ষমতাও তারা হারিয়ে ফেলেছে। মোদী গ্যারান্টি দিচ্ছে, ত্রিশ বছর লাগবে না।
  11. জি২০-র সময়, গোটা দেশ দেখেছে ভারত সম্পর্কে গোটা বিশ্বের কী ধারণা। আমাদের তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির দেশে পরিণত হবে। এটা মোদীর গ্যারান্টি।
  12. কংগ্রেসে ক্যানসেল কালচারের আমদানি হয়েছে। আমরা যাই করতে যাই, কংগ্রেস বলে ক্যানসেল। এটা মোদীর উপলব্ধি নয়, দেশের মানুষের চাহিদা। এত ঘৃণা কতদিন ধরে বয়ে বেড়াবেন। আর এই কারণে, দেশের অর্জন, দেশের সাফল্যকেও আপনারা ক্যানসেল করে দিয়েছেন।
  13. যদি নিজেদের জোরে, জন সমর্থন নিয়ে কোনও পরিবারের একাধিক ব্যক্তি রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করেন, তাকে আমরা কখনও পরিবারতন্ত্র বলিনি। আমরা তাকেই পরিবারতন্ত্র বলি, যেখানে পার্টি চালায় একটিই পরিবার। যে পার্টি একই পরিবারের লোকদের অগ্রাভিকার দেয়, যে পার্টির সব সিদ্ধান্তই একই পরিবার নেয়, তাকেই পরিবারতন্ত্র বলে। রাজনাথ সিং বা অমিত শাহের পরিবারের কোনও পার্টি নেই। পরিবারতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের জন্য ক্ষতিকর।
  14. দেশের উন্নতির জন্য শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন। অধীর বাবুর অবস্থা দেখে কষ্ট হয়। তাঁকে পরিবারতন্ত্রের পুজো করতে হয়। খাড়্গেজি রাজ্যসভায় চলে গিয়েছেন। গুলাম নবি আজাদ তো দলই বদলে ফেলেছেন। পরিবারতন্ত্রের চাপে কংগ্রেসের দোকান বন্ধ হওয়ার জোগাড়।
  15. বিরোধীদের এই বেহাল দশার জন্য দায়ী কংগ্রেস দল। ১০ বছর তারা দায়িত্বশীল বিরোধী দল হওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আর নিজেরা ব্যর্থ হওযার সঙ্গে সঙ্গে বিরোধীদের মধ্যে যে সকল বড় নেতা আছেন, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে কংগ্রেস।
  16. কতদিন দেশকে ভাগ করতে থাকবেন? আপনারা দেশের অনেক ভাগ বাটোয়ারা করেছেন। প্রত্যেকবারের মতোই আপনারা দেশকে হতাশ করেছেন। দেশ ভাবছে, আপনাদের এই অবস্থা? নেতা বদলে গিয়েছে, কিন্তু টেপ রেকর্ডার বদলায়নি। ভোটের আগে কিছু নতুন কিছু করতেন। কিন্তু তাতেও ব্যর্থ আপনারা।
  17. যে গতিতে ভারতের উন্নতি হচ্ছে, তারই পরিসংখ্যান তৈরি করেছেন রাষ্ট্রপতি। দেশের চার স্তম্ভের উন্নয়নের উপর জোর দিয়েছেন তিনি। দেশের নারি শক্তি, যুব শক্তি, গরীব ভাইবোন এবং দেশের কৃষক-শ্রমিক-পশুপালকদের উন্নয়নের কথা বলেছেন। এই চার স্তম্ভের উন্নতি হলেই ভারত বিকশিত হবে।
  18. বিরোধীদের মধ্যে অনেকে তো নির্বাচনে লড়ার সাহসই হারিয়ে ফেলেছেন। অনেকে জোট পরিবর্তন করছেন। অনেকে লোকসভার বদলে রাজ্যসভায় যাওয়ার পরিুকল্পনা করেছেন।
  19. বিরোধীদের একেকজন নেতার বক্তব্য থেকে এটা পরিষ্কার যে, দীর্ঘ সময় ধরে তাঁরা বিরোধী আসনেই বসার বিষয়ে মনস্থির করে ফেলেছেন। যেমন, তাঁরা দীর্ঘদিন শাসকের আসনে ছিলেন, তেমন এখন দীর্ঘদিন বিরোধী আসনেই বসবেন।

Follow Us