AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ‘মা মহাগৌরীর আশীর্বাদে উজ্জ্বল হোক সকলের ভবিষ্যৎ’, দুর্গাপুজোর শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

PM Modi Durga Puja wishes: দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। মা দুর্গার কাছে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রার্থনা জানিয়ে তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “পবিত্র দুর্গাষ্টমী উৎসবের আন্তরিক শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সকল নাগরিকের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক।”

PM Modi: 'মা মহাগৌরীর আশীর্বাদে উজ্জ্বল হোক সকলের ভবিষ্যৎ', দুর্গাপুজোর শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
দেশবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ফোটো)Image Credit: Social Media
| Edited By: | Updated on: Oct 19, 2026 | 8:14 PM
Share

নয়াদিল্লি: দুর্গাপুজোয় মহাষ্টমী ও মহানবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। সকলের সুখ, সমৃদ্ধি, সাফল্য ও মঙ্গল কামনা করেছেন তাঁরা। মা দুর্গার অষ্টম রূপ মা মহাগৌরীর কাছে প্রার্থনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মা মহাগৌরীর আশীর্বাদে সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক।

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “ত্যাগ ও তপস্যার দেবী মা মহাগৌরীর আশীর্বাদে সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক। জীবনে প্রত্যেকে যেন খ্যাতি ও গৌরব অর্জন করেন, এটাই আমাদের আন্তরিক প্রার্থনা।” আবার ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী লেখেন, “সকলকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকুক।”

দুর্গাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। মা দুর্গার কাছে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রার্থনা জানিয়ে তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “পবিত্র দুর্গাষ্টমী উৎসবের আন্তরিক শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সকল নাগরিকের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক।”

অন্যদিকে, মহানবমী উপলক্ষে মা দুর্গার নবম রূপ মা সিদ্ধিদাত্রীর পুজো দিয়ে প্রার্থনা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মা সিদ্ধিদাত্রীকে সিদ্ধি, জ্ঞান ও পূর্ণতার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পুজো করা হয়। এক্স হ্যান্ডলে রাজনাথ সিং লেখেন, “জয় মা সিদ্ধিদাত্রী! সকল সিদ্ধি ও দিব্যজ্ঞানের অধিষ্ঠাত্রী মা সিদ্ধিদাত্রীর চরণে কোটি কোটি প্রণাম। মহানবমীর এই পবিত্র দিনে আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রকৃত জ্ঞান, বিচারবুদ্ধি, বিনয় এবং সৎকর্মের প্রেরণা দেন। আমাদের প্রতিটি সাফল্য যেন বিশ্বকল্যাণের মাধ্যম হয়ে ওঠে। আমাদের জীবন যেন সেবা, ভক্তি ও ন্যায়ের পথে এগিয়ে চলে। মা সিদ্ধিদাত্রীর অসীম কৃপা সকলের উপর বর্ষিত হোক।”

Follow Us