AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘জীবিত কেন, মৃত্যুর পরও মাটিতে পুঁততে পারবে না আমায়’, বিরোধীদের হুঙ্কার মোদীর

PM Narendra Modi: কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-কে আক্রমণ করে বলেন, "এই নকল শিবসেনা আমায় জ্যান্ত পুঁতে দেওয়ার কথা বলছে। একদিকে কংগ্রেস রয়েছে, যারা আমায় বলে, মোদী তেরি কবর খুদেগি। আরেকদিকে এই নকল শিবসেনা আমায় জ্যান্ত পুঁতে দেওয়ার কথা বলছে।"

'জীবিত কেন, মৃত্যুর পরও মাটিতে পুঁততে পারবে না আমায়', বিরোধীদের হুঙ্কার মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Updated on: May 10, 2024 | 1:46 PM
Share

মুম্বই: লোকসভা নির্বাচনের যত ধাপ এগোচ্ছে, ততই চড়ছে রাজনীতির পারদ। শাসক-বিরোধীর মধ্যে আক্রমণও বাড়ছে। সম্প্রতিই প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছে শিবসেনা (ইউবিটি)। এবার তার পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বললেন, “জীবিত কেন, মৃত্যুর পরও আমায় মাটিতে পুঁততে পারবে না।”

মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-কে আক্রমণ করে বলেন, “এই নকল শিবসেনা আমায় জ্যান্ত পুঁতে দেওয়ার কথা বলছে। একদিকে কংগ্রেস রয়েছে, যারা আমায় বলে, মোদী তেরি কবর খুদেগি। আরেকদিকে এই নকল শিবসেনা আমায় জ্যান্ত পুঁতে দেওয়ার কথা বলছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমায় গালি দেওয়ার সময়ও এরা তুষ্টিকরণের দিকে পুরো খেয়াল রাখে। আমায় বলছে মোদী তেরি কবর খুদেগি, জ্যান্ত পুঁতে দেবে। এতে নিজের ভোটব্যাঙ্ক পছন্দ করবে এমন গালি দেবে নাকি।”

বাল ঠাকরের প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, “আমার ভাবলে দুঃখ হয় যে বালাসাহেব ঠাকরের এই সব দেখে কতটা দুঃখ হয়। এই নকল শিবসেনার লোকেরা বিস্ফোরণ-হামলার সঙ্গে যুক্তদেরও নিজেদের সঙ্গে প্রচারে নিয়ে যাচ্ছে। বিহারে জেল খাটা নেতাকে কাঁধে নিয়ে ঘুরছে, মহারাষ্ট্রে বিস্ফোরণের অভিযুক্তকে কাঁধে নিয়ে ঘুরছে। কীভাবে পাপীদের নিয়ে এদের চলতে হচ্ছে, এটা নিয়ে ভাববেন। এই জন্য ওঁরা আমায় মাটিতে পোঁতার স্বপ্ন দেখছে। কিন্তু এই মাতৃশক্তি আমায় রক্ষা করবে। মাতৃশক্তির এত আশীর্বাদ রয়েছে যে এরা আমার জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরও মাটিতে পুঁততে পারবে না।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী