AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘১৫ দিন ধরে ভিতরে ঝড় চলছে’, ইন্ডিয়া জোটের নেতারা কেন প্রচারে নেই, আসল কথা ফাঁস করে দিলেন প্রধানমন্ত্রী নিজেই

PM Modi Attacks INDIA Alliance: বিহারের নওয়াদায় প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "ইন্ডি জোটকে এই নির্বাচনের ময়দানে দেখা যাচ্ছে না। নেতারা সবাই চুপচাপ। আমি জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার, সবাই এত ঠান্ডা কেন ? ওদের এক নেতা বললেন, আমাদের নেতারা শান্ত। তাঁরা কিছু করতে চান না।"

PM Narendra Modi: '১৫ দিন ধরে ভিতরে ঝড় চলছে', ইন্ডিয়া জোটের নেতারা কেন প্রচারে নেই, আসল কথা ফাঁস করে দিলেন প্রধানমন্ত্রী নিজেই
ইন্ডিয়া জোটকে আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর।Image Credit: Twitter
| Updated on: Apr 07, 2024 | 2:05 PM
Share

পটনা: আর দিন কয়েক পরই লোকসভা নির্বাচন। শেষ মুহূর্তে জোরকদমে প্রচার চলছে। যেখানে একইদিনে দুই-তিন রাজ্যে গিয়ে প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য বিজেপি নেতারা, সেখানেই প্রচারে কিছুটা ব্যাকফুটে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট। কেন প্রচারে সেভাবে সক্রিয় নয় ইন্ডিয়া জোটের নেতা, তা ফাঁস করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিহারের নওয়াদায় প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ইন্ডি জোটকে এই নির্বাচনের ময়দানে দেখা যাচ্ছে না। নেতারা সবাই চুপচাপ। আমি জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার, সবাই এত ঠান্ডা কেন ? ওদের এক নেতা বললেন, আমাদের নেতারা শান্ত। তাঁরা কিছু করতে চান না। পরে ওদের থেকেই জানলাম, গত ১৫ দিন ধরে জোটের অন্দরে ঝড় চলছে। এক নেতা দাবি করেছেন, ইন্ডিয়া জোট যতক্ষণ অবধি তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা না করবে, ততক্ষণ তিনি কোনও প্রচারে অংশ নেবেন না।”

কে সেই নেতা, তা উল্লেখ না করলেও প্রধানমন্ত্রী বিরোধী জোটকে বিঁধে বলেন, “এই হাল ওদের। ওরা নিজেদের মধ্যেই লড়ছে। আর ইন্ডিয়া জোটের নেতারা বলেন, ভোটের ফল প্রকাশের পর সিদ্ধান্ত নেবেন। এই তো হাল। নেতার নামই ঘোষণা করতে পারছে না।”

Follow Us