AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi’s Gifts: মনে খোদাই থাকবে ভারতীয় সংস্কৃতি, মার্কিন প্রেসিডেন্ট-ফার্স্ট লেডিকে বিশেষ উপহার প্রধানমন্ত্রী মোদীর

India-US Relation: প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি অ্যান্টিক সিলভারের একটি ট্রেনের মডেল উপহার দেন। এই ট্রেনে হাতে খোদাই করা কারুকাজ করা হয়েছে। ট্রেনের একদিকে খোদাই করা রয়েছে দিল্লি-ডেলাওয়ার।

PM Modi's Gifts: মনে খোদাই থাকবে ভারতীয় সংস্কৃতি, মার্কিন প্রেসিডেন্ট-ফার্স্ট লেডিকে বিশেষ উপহার প্রধানমন্ত্রী মোদীর
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী।Image Credit: X
| Updated on: Sep 22, 2024 | 12:46 PM
Share

ওয়াশিংটন: উপহারের ঝুলি নিয়ে মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডিকে দিলেন বিশেষ উপহার। বিরল এই উপহার, কারণ এতে তুলে ধরা হয়েছে ভারতীয় সংস্কৃতি ও শৈল্পীকে তুলে ধরা হয়েছে।

মার্কিন সফরের প্রথম দিনে কোয়াড সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে তাঁর বাসভবনেও যান। সেখানেই প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি অ্যান্টিক সিলভারের একটি ট্রেনের মডেল উপহার দেন। এই ট্রেনে হাতে খোদাই করা কারুকাজ করা হয়েছে। ট্রেনের একদিকে খোদাই করা রয়েছে দিল্লি-ডেলাওয়ার। অন্যদিকে, খোয়াই করা রয়েছে ভারতীয় রেলওয়ে। হিন্দি ও ইংরেজি- দুই ভাষাতেই লেখা।

রুপোর ট্রেন।

মহারাষ্ট্রের শিল্পীরা এই কাজ ফুটিয়ে তুলেছেন। ৯২.৫ শতাংশ রুপো দিয়ে তৈরি এই শিল্পকর্মটি। ভারতে ধাতুর উপরে যে বিশেষ শৈলীতে শিল্পকলা তুলে ধরা হয়, তা-ই তুলে ধরা হয়েছে। অন্যদিকে, ভারতের স্টিম লোকোমোটিভ-কেও শ্রদ্ধা জানানো হয়েছে।

পশমিনা শাল।

প্রেসিডেন্টের পাশাপাশি ফার্স্ট লেডি-কেও উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে উপহার দিয়েছেন পশমিনা শাল, যেটি প্যাপিয়ার ম্যাচ বাক্সে ভরা যায়। লাদাখের উচ্চ পার্বত্য অঞ্চলে বসবাসকারী ছাগলের পশম দিয়ে এই শাল তৈরি করা হয়েছে। শালে যে রঙগুলি ব্যবহার করা হয়েছে, তাও সম্পূর্ণ প্রাকৃতিক। বিভিন্ন গাছপাতা ও খনিজের রঙ মিশিয়ে শালে রঙ ফুটিয়ে তোলা হয়েছে। যে বাক্সে ভরে শালটি উপহার দেওয়া হয়েছে, তাও জম্মু-কাশ্মীরে তৈরি। কাগজের মণ্ড, আঠা দিয়ে তৈরি।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী