Narendra Modi: তিন থেকে ২০০ পার, কর্ণাটক থেকে বাংলায় ১০ বছরের লড়াইয়ের গল্প শোনালেন মোদী
Narendra Modi on Bengal Win: আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানেই তিনি বঙ্গজয়ের প্রসঙ্গ তুলে কর্নাটকের বিজেপি নেতৃত্বকে পেপটক দিলেন তিনি। শুধু বাংলা নয় অসমে জয় প্রসঙ্গেও বলেছেন। মোদীর দাবি, নতুন ইতিহাস রচনা করেছে বিজেপি।

বেঙ্গালুরু : বঙ্গজয় করেছে বিজেপি (West Bengal BJP Government)। যা ইতিহাস সৃষ্টির থেকে কম কিছু নয়। খোদ বিজেপির (BJP) নেতা-মন্ত্রীদের মুখেই একথা বারবার শোনা যাচ্ছে। অনেকে বলছেন, বিশ্বাস হচ্ছে না যে তাঁদের সরকার এখন বাংলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও বারবার উঠে আসছে বঙ্গজয়ের প্রসঙ্গ। এবার ভিন্ন রাজ্যে গিয়েও বাংলা কথা বললেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। একইসঙ্গে ব্যাখ্যা করলেন কীভাবে আজ বাংলায় বিজেপির উত্থাপন হয়েছে।
মোদীর মুখে বঙ্গজয়ের কথা
আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানেই তিনি বঙ্গজয়ের প্রসঙ্গ তুলে কর্নাটকের বিজেপি নেতৃত্বকে পেপটক দিলেন তিনি। শুধু বাংলা নয় অসমে জয় প্রসঙ্গেও বলেছেন। মোদীর দাবি, নতুন ইতিহাস রচনা করেছে বিজেপি। বলেন, “অসমে লাগাতার তিনবার সরকার গঠন করেছে এনডিএ। বাংলায় প্রথমবার বিজেপি এত বড় আশীর্বাদ পেয়েছে। আর এখন দুই সপ্তাহ আগে গুজরাটে পঞ্চায়েতে দারুণ জয় পেয়েছে বিজেপি। সব নতুন ইতিহাস রচনার মতো ঘটনা ঘটছে।”
৩-৭৭-২০০, মোদী যা বললেন…
এরপরই প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় গত ১০ বছরে বাংলায় বিজেপির লড়াইয়ের কাহিনী। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তখন বিজেপি টিমটিম করে জ্বলছে। সেভাবে সংগঠন সেভাবে ছিল না বললেই চলে। ওই বছরের নির্বাচনে মাত্র তিনটি আসনে জিতেছিল বিজেপি। অর্থাৎ বিধানসভায় বিজেপির মাত্র তিনজন বিধায়ক ছিল। ২০২১ সালে সেই সংখ্যাটা একলাফে বেড়ে হয় ৭৭। আর ২০২৬-এ ২০০ পার। এই প্রসঙ্গ উথ্থাপন করেই প্রধানমন্ত্রী বলেন, “দশ বছর আগে বাংলায় শুধু আমাদের তিনজন এমএলএ ছিল। আর এখন ২০০-র বেশি বিধায়ক নিয়ে বিজেপি সরকার গঠন করেছে। যা ইতিহাস রচনার থেকে কম কিছু নয়।”
বাংলায় প্রথম সরকার গঠন করেছে বিজেপি। ৪ মে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে দল। রাজ্যের একাধিক এলাকা থেকে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে গেরুয়া ঝড়। ৪৫ শতাংশের বেশি ভোট পেয়েছে বিজেপি। বাংলায় মোট ২০৭টি আসনে জিতেছেন তাঁরা। অন্যদিকে, তৃণমূলের ঝুলিতে মাত্র ৮০টি আসন। গতকালই মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর থেকেই কাজে লেগে পড়েছে। সোমবারই নবান্ন সভাঘরে একাধিক বৈঠক করার কথা রয়েছে শুভেন্দুর।
