AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tarakeswar OC Attack: তারকেশ্বর থানার ওসি আক্রান্তের ঘটনায় গ্রেপ্তার ৩, তুঙ্গে রাজনৈতিক তরজা

Tarakeswar Police Attack: শনিবার সন্ধ্যায়, যখন তারকেশ্বর টাউন তৃণমূল যুব সভানেত্রী পূজা সাউয়ের বাড়িতে একদল দুষ্কৃতী চড়াও হয়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু এবং একজন এএসআই। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা, যার ফলে আহত হন ওসি।

Tarakeswar OC Attack: তারকেশ্বর থানার ওসি আক্রান্তের ঘটনায় গ্রেপ্তার ৩, তুঙ্গে রাজনৈতিক তরজা
গ্রেফতার ৩Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 10, 2026 | 1:07 PM
Share

তারকেশ্বর: হুগলির তারকেশ্বর থানার ওসির ওপর হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, ভাঙচুর ও পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহত ওসি সুব্রত সাধু বর্তমানে চিকিৎসাধীন থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি আজই কাজে যোগ দেবেন বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়, যখন তারকেশ্বর টাউন তৃণমূল যুব সভানেত্রী পূজা সাউয়ের বাড়িতে একদল দুষ্কৃতী চড়াও হয়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু এবং একজন এএসআই। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা, যার ফলে আহত হন ওসি।

তৃণমূল নেত্রী পূজা সাউয়ের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে এবং বাধা দিতে গেলে পুলিশের ওপর আক্রমণ করেছে। অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান। তাঁর পাল্টা দাবি, “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে তারা তৃণমূলেরই মদতপুষ্ট সমাজবিরোধী। তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ঢাকতেই এখন দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজনৈতিক চাপানউতোরের মাঝে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এলাকায়।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?