AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ‘নারী দিবসের আগে মহিলা রাষ্ট্রপতিকে চরম অপমান’, ফের চড়া সুর প্রধানমন্ত্রীর

President Draupadi Murmu: শনিবার রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী উপস্থিত ছিলেন না, যা নিয়ে অভিযোগ তোলেন খোদ রাষ্ট্রপতি। পরে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি মানুষের জন্য লড়াই করতে ধরনায় বসেছেন, তাই তাঁর পক্ষে যাওয়া সম্ভব ছিল না।

PM Modi: 'নারী দিবসের আগে মহিলা রাষ্ট্রপতিকে চরম অপমান', ফের চড়া সুর প্রধানমন্ত্রীর
Image Credit: TV9 Bangla
| Updated on: Mar 08, 2026 | 3:22 PM
Share

নয়া দিল্লি: দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে বলে শনিবারই সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স মাধ্যমে আগেই সরব হয়েছেন তাঁরা। আর এবার সেই সুর আরও চড়া। একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মোদী বলেন, “নারী দিবসের আগের দিন একজন মহিলা রাষ্ট্রপতিকে চরম অপমান করা হল।”

শনিবার রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আদিবাসীদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী উপস্থিত ছিলেন না, যা নিয়ে অভিযোগ তোলেন খোদ রাষ্ট্রপতি। পরে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি মানুষের জন্য লড়াই করতে ধরনায় বসেছেন, তাই তাঁর পক্ষে যাওয়া সম্ভব ছিল না। এরপরই এক্স মাধ্যমে ঘটনার নিন্দা করেন প্রধানমন্ত্রী।

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদী বাংলায় লেখেন, “এটি লজ্জাজনক এবং অভূতপূর্ব। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে।”

রবিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফের সুর চড়ান মোদী। বলেন, “আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। আর ঠিক আগের দিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চরম অপমান করেছেন। দ্রৌপদী মুর্মু আদিবাসীদের উৎসবে সামিল হতে বাংলায় গিয়েছিলেন। কিন্তু তৃণমূল সাঁওতালদের অপমান করেছে, রাষ্ট্রপতিকে অপমান করেছে।” মোদী আরও বলেন, “রাষ্ট্রপতি আদিবাসী সমাজের বিকাশের কথা চিন্তা করেছেন। এটা শুধু সেই রাষ্ট্রপতির অপমান নয়, সংবিধানেরও অপমান। সংবিধানের স্পিরিটের অপমান। গণতন্ত্রের অপমান। যাঁরা জীবনের সংঘর্ষ পেরিয়ে সাফল্য পেয়েছেন, সেই সব মহিলাদের অপমান।”

তৃণমূলের পাল্টা দাবি, প্রধানমন্ত্রী অনেক আগেই রাষ্ট্রপতিকে অপমান করেছেন, আর এখন বাংলার ভোটের আগে রাষ্ট্রপতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন। তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “সংসদ ভবন উদ্বোধনের সময় উনি রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানাননি। সেটা ছিল গণতন্ত্রের কালো দিন। আর উনি এখন ভোটের আগে রাষ্ট্রপতিকে রাজনৈতির কারণে ব্যবহার করছেন, যা এর আগে কখনও হয়নি।”