AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi speaks to Mallikarjun Kharge: জনসভায় অসুস্থ খাড়্গে, ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিলেন মোদী

PM Modi speaks to Mallikarjun Kharge: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার ভোট। রবিবার প্রচারের শেষদিন কাঠুয়ায় জনসভা করেন মল্লিকার্জুন খাড়্গে। ওই জনসভার পর কাঠুয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় খাড়্গেকে। পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

PM Modi speaks to Mallikarjun Kharge: জনসভায় অসুস্থ খাড়্গে, ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিলেন মোদী
নরেন্দ্র মোদী (বাঁদিকে), মল্লিকার্জুন খাড়্গে (ডানদিকে)
| Updated on: Sep 30, 2024 | 10:10 AM
Share

নয়াদিল্লি: জনসভায় আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কংগ্রেস সভাপতিকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ফোনে খাড়্গেকে শরীরের প্রতি নজর রাখতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।

রবিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে পড়েন মল্লিকার্জুন খাড়্গে। দলীয় কর্মীরা তাঁকে ধরে চেয়ারে বসান। পরে আবার বক্তৃতা দেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, “আমার বয়স এখন ৮৩। এত তাড়াতাড়ি মরব না।” প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, “যতক্ষণ না আমরা মোদীকে সরাচ্ছি, ততক্ষণ আমি বেঁচে থাকব। আমি আপনাদের কথা শুনব এবং আপনার পক্ষে লড়াই করব।”

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার ভোট। রবিবার প্রচারের শেষদিন কাঠুয়ায় জনসভা করেন খাড়্গে। ওই জনসভার পর কাঠুয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় খাড়্গেকে। পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কংগ্রেস সভাপতির ছেলে প্রিয়াঙ্ক খাড়্গে বলেন, “জনসভায় বক্তব্য রাখার সময় সামান্য অসুস্থতা বোধ করেন কংগ্রেস সভাপতি। মেডিক্যাল টিম তাঁর শারীরিক পরীক্ষা করেছে। রক্তচাপ সামান্য কম রয়েছে। তাছাড়া তিনি ঠিক রয়েছেন।”

জনসভায় কংগ্রেস সভাপতির আচমকা অসুস্থ হয়ে পড়ার খবর জানতে পারার পরই প্রধানমন্ত্রী তাঁকে ফোন করেন। কংগ্রেস সভাপতির শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নেন। রাজনীতির কারবারিরা বলছেন, মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সৌজন্যের নজির রাখলেন প্রধানমন্ত্রী।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন