AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: মরিশাস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে দেশের প্রেসিডেন্টকে উপহার হিসাবে দিলেন মহাকুম্ভের জল, স্ত্রীকে দিলেন বেনারসি

PM Modi: এদিন শুরুতেই প্রধানমন্ত্রী মরিশাসের প্রতিষ্ঠাতা স্যর শিবসাগর রামগুলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

PM Modi: মরিশাস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে দেশের প্রেসিডেন্টকে উপহার হিসাবে দিলেন মহাকুম্ভের জল, স্ত্রীকে দিলেন বেনারসি
মরিশাস সফরে প্রধানমন্ত্রী Image Credit: Twitter (X)
| Edited By: | Updated on: Mar 11, 2025 | 7:06 PM
Share

নয়া দিল্লি: মরিশাস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি সে দেশের প্রেসিডেন্ট ধরম গোখুল এবং তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন। পিতল ও তামার পাত্রে মহাকুম্ভের জলও উপহার দেন। উপহার হিসাবে দেন বিহারের মাখনা। ধরম গোখুলের স্ত্রীকে একটি বেনারসি শাড়িও উপহার দেন মোদী। উপহারে ধরা দিয়েছে গুজরাটি ঐতিহ্যও। গুজরাট থেকে আনা একটি সাদেলি বক্সের মধ্যেই ওই শাড়ি উপহার দেন মোদী। 

মঙ্গলবার সকালে দুই দিনের সফরে মরিশাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার আগে মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গেও দেখা করেন তিনি। যোগ দেন স্যর শিবসাগর রামগুলাম বোটানিক্যাল গার্ডেনের বৃক্ষরোপণ কর্মসূচিতে। 

এদিন শুরুতেই প্রধানমন্ত্রী মরিশাসের প্রতিষ্ঠাতা স্যর শিবসাগর রামগুলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরিশাস সফর নিয়ে ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে একগুচ্ছ পোস্টও করে ফেলেছেন নরেন্দ্র মোদী। একটি পোস্টে তিনি লিখছেন, ‘প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে স্যর শিবসাগর রামগুলাম বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করে খুবই ভাল লাগছে। এখানে জীববৈচিত্র্যের এক প্রাণবন্ত সংগ্রহ রয়েছে। এই বোটানিক্যাল গার্ডেনটি অসাধারণ।’  

Follow Us
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক