AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

J&K Protest Rally: হিজবুল্লা প্রধানের মৃত্যুতে প্রতিবাদ মিছিল কাশ্মীরে! ‘শহিদে’র তকমা দিলেন মুফতি

Hezbollah chief Hassan Nasrallah's Death: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহ-কে শহিদ বলে অ্যাখ্যা দেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করতে আজ, রবিবার পিডিপি-র যাবতীয় নির্বাচনী কর্মসূচি বাতিল করে দেন।

J&K Protest Rally:  হিজবুল্লা প্রধানের মৃত্যুতে প্রতিবাদ মিছিল কাশ্মীরে! 'শহিদে'র তকমা দিলেন মুফতি
বাদগ্রামে মিছিল।Image Credit: ANI
| Updated on: Sep 29, 2024 | 9:56 AM
Share

শ্রীনগর: লেবাননে ইজরায়েলের এয়ারস্ট্রাইকে মৃত হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহ। শনিবারই এই খবর প্রকাশিত হয়। আর তারপরই প্রতিবাদ মিছিল। তবে লেবাননে নয়, তা হল দেশের অন্দরেই, জম্মু-কাশ্মীরে। হিজবুল্লা প্রধানের মৃত্যুতে প্রতিবাদ মিছিল বের হল জম্মু-কাশ্মীরের শ্রীনগর ও বাদগ্রামে। অন্যদিকে, পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও হিজবুল্লা প্রধান নাসরাল্লাহকে শহিদের তকমা দেন। তাঁর যাবতীয় নির্বাচনী কর্মসূচিও বাতিল করে দিয়েছেন।

শনিবার সকালেই বাদগ্রামে হিজবুল্লা প্রধানকে হত্যার প্রতিবাদে মিছিল বের হয়। ওই মিছিলে সামিল হয়েছিলেন বহু মানুষ। তার মধ্যে মহিলা ও শিশুরাও ছিল। হিজবুল্লা প্রধানের ছবি হাতে নিয়ে, স্লোগান দেন তারা। একই ধরনের মিছিল বের হয় শ্রীনগরেও।

এদিকে, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহ-কে শহিদ বলে অ্যাখ্যা দেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করতে আজ, রবিবার পিডিপি-র যাবতীয় নির্বাচনী কর্মসূচি বাতিল করে দেন।

জম্মু-কাশ্মীর আন্জুমান-ই-শরিই সভাপতি শিয়া আগা সইদ হাসান মোসাভি আল সাফাভি বলেন, “ওঁর (হিজবুল্লা প্রধান) জন্য যতই শোক প্রকাশ করি না কেন, তা কম হবে। ওঁর লক্ষ্য ছিল শান্তি স্থাপন। যতই সন্ত্রাসবাদের অভিযোগ করা হোক না কেন, ওঁ মানবতা জন্য কাজ করেছে। প্যালেস্তাইন মুক্ত করার জন্য লড়েছে।”

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী