AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPM Worker Murder: ভোটের বাংলায় প্রথম রাজনৈতিক হিংসার বলি, CPM কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জানা গিয়েছে, মৃত সিপিএম কর্মীর নাম নুর আজম ( ২২)। পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে কেউ বা কারা তাঁকে তুলে নিয়ে যায়। এরপর সন্ধ্যায় তিনি নিজেই কার্যত অচৈতন্য অবস্থায় বাড়ি ফিরে আসেন। ফিরে এসে বাড়িতে ভাঙচুর শুরু করেন।  উন্মাদের মতো আচরণ করেন।

CPM Worker Murder: ভোটের বাংলায় প্রথম রাজনৈতিক হিংসার বলি, CPM কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
খুন সিপিএম কর্মীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 20, 2026 | 11:35 PM
Share

ইসলামপুর: নির্বাচন কমিশন বলেছিল, ভোটে কোনও রকম অশান্তি হবে না। তার জন্য যা ব্যবস্থা করার তারা করবে। সেই পদ্ধতি শুরুও করেছে তারা। কিন্তু তারপরও রোখা গেল না। নির্বাচনের বাংলায় প্রথম রাজনৈতিক হিংসার বলি। ইসলামপুরে সিপিএম কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। এখনও পর্যন্ত এই ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

জানা গিয়েছে, মৃত সিপিএম কর্মীর নাম নুর আজম ( ২২)। পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে কেউ বা কারা তাঁকে তুলে নিয়ে যায়। এরপর সন্ধ্যায় তিনি নিজেই কার্যত অচৈতন্য অবস্থায় বাড়ি ফিরে আসেন। ফিরে এসে বাড়িতে ভাঙচুর শুরু করেন।  উন্মাদের মতো আচরণ করেন। এরপর পরিবারের সদস্যরা তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তখন তিনি ছটপট করছিলেন বলে দাবি পরিবারের। তবে, চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় বলে অভিযোগ। খবর পেয়ে পরিবার ও সিপিএম প্রার্থী সামি খান হাসপাতালে ছুটে যান।

মৃতের পরিবারের অভিযোগ, সিপিএম করার কারণে তার ওপর দীর্ঘদিন ধরে হুমকি দিতেন ওই এলাকারই তৃণমূল নেতা নুর আলম। তাঁরাই আজ পরিকল্পনা করে খুন করেছেন বলে অভিযোগ। সিপিএম প্রার্থী বলেন, “আমি প্রচারে ছিলাম। শুনলাম নুর আজম কোথাও থেকে ছুটে-ছুটে এসেছিল তারপর বলল আমায় কেউ মেরে ফেলবে, কেউ মেরে ফেলবে। তারপর ঘরের জিনিসপত্র ভাঙাভাঙি করছে। এরপর আইসিইউতে ভর্তি করার পর মৃত্যু হয়।”

Follow Us