AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Republic Day Parade Ticket: প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে প্যারেড দেখতে যাবেন? কীভাবে টিকিট কাটবেন, জেনে নিন…

Republic Day 2026: প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের টিকিট বিক্রি করা হয়। প্রজাতন্ত্র দিবসে প্যারেড, বিটিং রিট্রিটের ফুল ড্রেস রিহার্সাল ও বিটিং রিট্রিট- এই তিনটি অনুষ্ঠান হয়। অনলাইন ও অফলাইন- দুইভাবেই এর টিকিট পাওয়া যায়।  

Republic Day Parade Ticket: প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে প্যারেড দেখতে যাবেন? কীভাবে টিকিট কাটবেন, জেনে নিন...
প্রজাতন্ত্র দিবসের প্যারেড কর্তব্যপথে।Image Credit: PTI
| Updated on: Jan 25, 2026 | 11:23 AM
Share

নয়া দিল্লি: আর একদিন বাদেই প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরই ২৬ জানুয়ারি দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। কর্তব্য পথে হয় কুচকাওয়াজ, নিজেদের ক্ষমতা ও দক্ষতা দেখায় দেশের তিন বাহিনী। পাশাপাশি একাধিক রাজ্যও অংশ নেয় এই প্যারেডে। তাদের ট্যাবলোয় নানা সাফল্য ও ইতিহাসের কাহিনী তুলে ধরা হয়। আপনারও কি প্রজাতন্ত্র দিবসের প্যারেড সামনাসামনি দেখার ইচ্ছা? তাহলে কীভাবে টিকিট কাটবেন, জেনে নিন-

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের টিকিট বিক্রি করা হয়। প্রজাতন্ত্র দিবসে প্যারেড, বিটিং রিট্রিটের ফুল ড্রেস রিহার্সাল ও বিটিং রিট্রিট- এই তিনটি অনুষ্ঠান হয়। অনলাইন ও অফলাইন- দুইভাবেই এর টিকিট পাওয়া যায়।

কীভাবে অনলাইনে টিকিট কাটবেন?

  • প্রথমে আমন্ত্রণ অফিসিয়াল ওয়েবসাইট https://aamantran.mod.gov.in/- এ যেতে হবে।
  • এবার নিজের নাম ও ব্যক্তিগত ডিটেইল দিয়ে রেজিস্টার করতে হবে।
  • এরপর সিলেক্ট করতে হবে আপনি কোন অনুষ্ঠানের টিকিট কাটতে চান।
  • এবার নিজের আধার কার্ড, ভোটার কার্ড, প্য়ান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো আইডি প্রুফ, জন্মতারিখ, নাম, ঠিকানা দিতে হবে।
  • পরের ধাপে পেমেন্ট করতে হবে।
  • এবার আপনি ই-টিকিট পেয়ে যাবেন।

অফলাইনে কীভাবে টিকিট কাটবেন?

অফলাইনে টিকিট কাটা যাবে দিল্লির ছয়টি জায়গা থেকে-

  • সেনা ভবন
  • শাস্ত্রী ভবন
  • যন্তর-মন্তর
  • পার্লামেন্ট হাউস
  • রাজীব চক মেট্রো স্টেশন
  • কাশ্মীর গেট মেট্রো স্টেশন
Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা