AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yuvraj Singh: সানি দেওলের বদলে বিজেপি প্রার্থী হচ্ছেন যুবরাজ?

Lok Sabha Election 2024: বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা ছিল যে বিজেপিতে যোগ দিতে চলেছেন যুবরাজ সিং। পঞ্জাবের গুরুদাসপুর থেকে প্রার্থী হবেন তিনি। এই আসনেই সাংসদ বলিউড অভিনেতা সানি দেওল। তবে নিজের কেন্দ্রে বিশেষ কোনও কাজ না করায় ও বছরের অধিকাংশ সময়ই "উধাও" থাকা নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েন।

Yuvraj Singh: সানি দেওলের বদলে বিজেপি প্রার্থী হচ্ছেন যুবরাজ?
যুবরাজ সিং।Image Credit: Facebook
| Updated on: Mar 02, 2024 | 2:43 PM
Share

চণ্ডীগঢ়: ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার কি রাজনীতিতে পা রাখবেন যুবরাজ সিং (Yuvraj Singh)? এমনটাই জল্পনা। বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা শোনা যাচ্ছে, বিজেপি(BJP)-তে যোগ দিতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। পঞ্জাবের গুরুদাসপুর থেকে তিনি লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) প্রার্থী হতে পারেন। অবশেষে এই জল্পনা নিয়ে মুখ খুললেন যুবরাজ। রাজনীতিতে যোগ দেবেন কি না, তার সাফ জবাব দিলেন।

এ দিন যুবরাজ সিং বলেন, “আমি মানুষকে সেবা করতে চাই। তবে তা ‘ইউউইক্যান’ (YOUWECAN) ফাউন্ডেশনের মাধ্যমেই করতে চাই। মিডিয়া রিপোর্ট যাই-ই বলুক, গুরুদাসপুর থেকে আমি লড়ছি না। আমি নিজের ক্ষমতা অনুযায়ী মানুষকে সাহায্য করব।”

প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা ছিল যে বিজেপিতে যোগ দিতে চলেছেন যুবরাজ সিং। পঞ্জাবের গুরুদাসপুর থেকে প্রার্থী হবেন তিনি। এই আসনেই সাংসদ বলিউড অভিনেতা সানি দেওল। তবে নিজের কেন্দ্রে বিশেষ কোনও কাজ না করায় ও বছরের অধিকাংশ সময়ই “উধাও” থাকা নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েন। এরপরই গত বছর তিনি জানিয়ে দেন যে আর নির্বাচনে লড়বেন না।

গুরুদাসপুর থেকে বরাবরই বিজেপি কোনও তারকা বা বিশিষ্ট ব্যক্তিকেই প্রার্থী করে। সেই কারণেই জল্পনা আরও বাড়ে যে এবার সানি দেওলের পরিবর্তে প্রার্থী হতে পারেন  ক্রিকেটার যুবরাজ সিং। তবে এ দিন তিনি রাজনীতিতে যোগ দেওয়া বা বিজেপির প্রার্থী হওয়ার জল্পনা উড়িয়ে দেন।

Follow Us