Samik Bhattacherjee: বাংলাদেশিদের ভোটার লিস্টে রাখতে চায় তৃণমূল: শমীক
Kolkata: তিনি বলেছিলেন, সীমান্তবর্তী রাজ্যগুলির মধ্যে রয়েছে ত্রিপুরা,অসমের মতো উত্তর-পূর্বের রাজ্যগুলি। তাহলে সেখানে এসআইআর নয় কেন? আর এবার সুপ্রিম কোর্টে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কী বললেন তিনি শুনুন...
আজ সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বিচারপতিদের সামনে মুখ্যমন্ত্রী আরও একবার বলেন,”বাংলাকে টার্গেট করা হচ্ছে। অসম কেন নয়?” এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বিরোধিতার সময় বারেবারে প্রশ্ন তুলেছেন, বাকি বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন এসআইআর হচ্ছে না। বিজেপি যে অনুপ্রবেশের অভিযোগ করছে, বাংলার ভৌগলিক অবস্থান বুঝিয়ে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বময় নেত্রী। তিনি বলেছিলেন, সীমান্তবর্তী রাজ্যগুলির মধ্যে রয়েছে ত্রিপুরা,অসমের মতো উত্তর-পূর্বের রাজ্যগুলি। তাহলে সেখানে এসআইআর নয় কেন? আর এবার সুপ্রিম কোর্টে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কী বললেন তিনি শুনুন…

