AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali Report: কী হচ্ছে সন্দেশখালিতে? এবার রিপোর্ট জমা পড়ল রাষ্ট্রপতির কাছে

Sandeshkhali Report: বৃহস্পতিবার সকালেই সন্দেশখালিতে গিয়েছিল তফসিলি কমিশন। নেতৃত্বে ছিলেন কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। তাঁদের কাছে মহিলারা জানান, তাঁদের রাতে ডেকে নিয়ে যাওয়া হত পার্টি অফিসে। চলত অত্যাচার। দিনের পর দিন এমন ঘটনা ঘটলেও, পুলিশ কোনও ব্য়বস্থা নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।

Sandeshkhali Report: কী হচ্ছে সন্দেশখালিতে? এবার রিপোর্ট জমা পড়ল রাষ্ট্রপতির কাছে
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুImage Credit: twitter
| Edited By: | Updated on: Feb 16, 2024 | 12:57 PM
Share

নয়া দিল্লি: সন্দেশখালির আঁচ এবার পৌঁছে গেল রাইসিনা হিলসে। পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা পড়ল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। এলাকা জুড়ে মহিলারা যে সব অভিযোগ তুলছেন, তা শুনে এসেছেন তফসিলি কমিশনের প্রতিনিধিরা। তাঁদের সামনে বিস্ফোরক সব অভিযোগ করেছেন সন্দেশখালির মহিলারা। সেই নিয়েই এবার রিপোর্ট জমা পড়ল রাষ্ট্রপতির কাছে। শুক্রবার সকাল ১১ টায় কমিশনের প্রতিনিধিরা গিয়ে রিপোর্ট জমা করেছেন। কী আছে সেই রিপোর্টে, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি প্রতিনিধিরা।

বৃহস্পতিবার সকালেই সন্দেশখালিতে গিয়েছিল তফসিলি কমিশন। নেতৃত্বে ছিলেন কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। তাঁদের কাছে মহিলারা জানান, তাঁদের রাতে ডেকে নিয়ে যাওয়া হত পার্টি অফিসে। চলত অত্যাচার। দিনের পর দিন এমন ঘটনা ঘটলেও, পুলিশ কোনও ব্য়বস্থা নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। শুধুমাত্র মহিলারা নয়, পুরুষদেরও মারধর করা হত বলে অভিযোগ উঠেছে।

কমিশন আগেই জানিয়ে দিয়েছিল যে তারা সব অভিযোগ উল্লেখ করে রিপোর্ট জমা দেবেন রাষ্ট্রপতির কাছে। সেই মতো এদিন রাষ্ট্রপতি ভবনে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন। এদিকে, সন্দেশখালি পরিদর্শন করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। তিনি সব অভিযোগ শুনেছেন। এ বিষয়ে রিপোর্ট চেয়েছেন রাজ্যের কাছে। তবে এখনও পর্যন্ত কোথাও কোনও রিপোর্ট জমা দেননি বলে জানিয়েছেন রাজ্যপাল।

এদিকে, শুক্রবার সেই এলাকায় পৌঁছেছে বিজেপির হাই পাওয়ার কমিটি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তৈরি করে দেওয়া সেই টিমকেও এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু