AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sidhu Moose Wala: জেলের মধ্যেই সংঘর্ষে মৃত্যু সিধু মুসাওয়ালা খুনে ২ অভিযুক্তর, হাসপাতালে ভর্তি আরও ১

হঠাৎ করেই জেলের মধ্যে তিন বন্দি মারপিঠ শুরু করে দেয়। ঘটনায় দুজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়।

Sidhu Moose Wala: জেলের মধ্যেই সংঘর্ষে মৃত্যু সিধু মুসাওয়ালা খুনে ২ অভিযুক্তর, হাসপাতালে ভর্তি আরও ১
সিধু মুসাওয়ালা।
| Edited By: | Updated on: Feb 27, 2023 | 3:07 PM
Share

চণ্ডীগড়: জেলের মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা! কারাগারের মধ্যেই সংঘর্ষে জড়াল সিধু মুসাওয়ালা খুবে অভিযুক্ত গ্যাংস্টাররা। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন। রবিবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের তরন তরান জেলার গোইন্ডওয়াল সাহিব সেন্ট্রাল জেলে।

পাঞ্জাবের তরন তরান জেলার সিনিয়র সুপারটেন্ডেন্ট অফ পুলিশ গুরমিত সিং চৌহান জানান, হঠাৎ করেই জেলের মধ্যে তিন বন্দি মারপিঠ শুরু করে দেয়। ঘটনায় দুজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়। তিনজনই বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত একই গোষ্ঠীর সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

এসপি আরও জানান, মৃত দুই বন্দির নাম মনদীপ সিং ওরফে তুফান এবং মনমোহন সিং ওরফে মোহনা। তুফান বাতালার বাসিন্দা এবং বুধালাদার বাসিন্দা মোহনা। জেলের মধ্যেই এদের দুজনের মৃত্যু হয়েছে। আর কেশব নামে আরেক বন্দি গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি। এরা তিনজনেই সিধু মুসাওয়ালা খুনে অভিযুক্ত।

জেলের মধ্যে বন্দিদের মধ্যে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় টুইট করেছেন SAD নেতা সুখবীর সিং বাদল। টুইটারে তিনি লিখেছেন, “@AAPPunjab-এর জঙ্গলরাজে কেউ নিরাপদ নয়। দোকানে ব্যবসায়ীরা নিরাপদ নয়। বাড়িতে নারীরা নিরাপদ নয়। থানায় নিরাপদ নয় পুলিশ।” তিনি আরও লিখেছেন, “কারাগারে #SidhuMooseWala হত্যাকাণ্ডে জড়িত ২ গুন্ডাদের সর্বশেষ হত্যার স্বাধীন তদন্ত প্রয়োজন কারণ সেখানে হতে পারে এর পিছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে।”

প্রসঙ্গত, গত ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় কংগ্রেস নেতা তথা জনপ্রিয় গায়ক সিধু মুসাওয়ালাকে গাড়ির ভিতর গুলি করে খুন করে কয়েকজন দুষ্কৃতী। ঘটনার সময় সিধুর সঙ্গে থাকা তাঁর দুই তুতো ভাই গুরুতর আহত হয়েছিলেন।

Follow Us