AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dharmendra Pradhan on NEET issue: ‘NTA-র যত বড়ই আধিকারিক হন, ছাড়া পাবেন না’, NEET ইস্যুতে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

Dharmendra Pradhan on NEET issue: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এদিন বলেন, "নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা যাতে ১০০ শতাংশ স্বচ্ছ হয়, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সুপ্রিম কোর্টও পুরো বিষয়টি নজরে রাখছে।" এনটিএ-রও উন্নতিসাধন দরকার বলে মনে করেন ধর্মেন্দ্র প্রধান। পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে তিনি বলেন, কোনও পরীক্ষার্থীর সঙ্গে অন্যায় হবে না।

Dharmendra Pradhan on NEET issue: 'NTA-র যত বড়ই আধিকারিক হন, ছাড়া পাবেন না', NEET ইস্যুতে বড় বার্তা শিক্ষামন্ত্রীর
নিট নিয়ে কেন্দ্র সংসদে আলোচনায় প্রস্তুত বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
| Updated on: Jun 16, 2024 | 7:11 PM
Share

সম্বলপুর(ওড়িশা): নিট (NEET) ইস্যুতে শোরগোল শুরু হয়েছে দেশজুড়ে। উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। এবছর নিট পরীক্ষায় ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল। তাঁদের স্কোরবোর্ড বাতিল করে ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA)। কিন্তু, চলতি বছরের নিট পরীক্ষা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। চিন্তায় পরীক্ষার্থী এবং অভিভাবকরা। এই অবস্থায় সবাইকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিলেন, নিট পরীক্ষায় কোনও রকম বেনিয়মে যদি NTA-র কোনও আধিকারিক জড়িত থাকেন, তবে তাঁর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্টের সুপারিশ মেনে ১৫৬৩ পরীক্ষার্থীকে ফের পরীক্ষা দিতে বলা হয়েছে। দুটি জায়গায় কিছু বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। আমি সব পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করছি যে কেন্দ্র পুরো বিষয়টি গম্ভীরভাবে বিবেচনা করছে। আর NTA-র কোনও আধিকারিক যদি দোষী সাব্যস্ত হন, তা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত বড়ই আধিকারিক হন না কেন, দোষী সাব্যস্ত হলে কেউ ছাড়া পাবেন না।”

চিকিৎসক হওয়ার যোগ্যতা পরীক্ষা হল নিট। এই প্রবেশিকা পরীক্ষা পাশ করলেই চিকিৎসকের পেশায় যাওয়া যায়। নিট পরীক্ষা নেয় NTA। সেখানে ১৫৬৩ পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল। তাঁদের ফের ২৩ জুন পরীক্ষা নেওয়া হবে। ৩০ জুনের মধ্যে তাঁদের ফলাফল বের করা হবে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে NTA।

নিটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠেছে। এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এদিন বলেন, “নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা যাতে ১০০ শতাংশ স্বচ্ছ হয়, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সুপ্রিম কোর্টও পুরো বিষয়টি নজরে রাখছে।” এনটিএ-রও উন্নতিসাধন দরকার বলে মনে করেন ধর্মেন্দ্র প্রধান। পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে তিনি বলেন, কোনও পরীক্ষার্থীর সঙ্গে অন্যায় হবে না। কারও ভবিষ্যৎ নিয়ে কাউকে ছেলেখেলা করতে দেবে না কেন্দ্র।

Follow Us