AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Koel Mallick: রাজ্যসভায় উপনির্বাচনের দিন ঘোষণা, এবার বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?

Rajya Sabha Bypoll: চলতি বছরের গোড়াতেই তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ৬ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে শপথও নিয়েছিলেন তিনি। কিন্তু, রাজ্যে বিধানসভা নির্বাচনে পালাবদলের পর মাত্র কয়েক মাসের মধ্যেই সাংসদপদ থেকে ইস্তফা দেন কোয়েল। গত ১৬ জুলাই রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি।

Koel Mallick: রাজ্যসভায় উপনির্বাচনের দিন ঘোষণা, এবার বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
কোয়েল মল্লিকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 22, 2026 | 11:39 AM
Share

নয়া দিল্লি: কোয়েল মল্লিকের (Koel Mallick) ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commision)। আগামী ১৬ অক্টোবর ওই আসনে ভোটগ্রহণ হবে। ৬ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সূত্রের খবর, রাজ্যসভার এই নির্বাচনে ফের কোয়েল মল্লিক ওরফে রুক্মিণী মল্লিককে প্রার্থী করা হতে পারে। সেক্ষেত্রে, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেবের পথে হেঁটেই এবার বিজেপির টিকিটে মনোনয়ন জমা দিতে পারেন কোয়েল। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

বিজেপির টিকিটেই ফের রাজ্যসভায় কোয়েল?

চলতি বছরের গোড়াতেই তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ৬ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণও করেন তিনি। কিন্তু, রাজ্যে বিধানসভা নির্বাচনে পালাবদলের পর মাত্র কয়েক মাসের মধ্যেই সাংসদপদ থেকে ইস্তফা দেন কোয়েল। গত ১৬ জুলাই রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। এর আগে কোয়েলের রাজ্যসভা থেকে ইস্তফার পরই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপরই তাঁর বিজেপিতে যোগের জল্পনা তৈরি হয়।

এবার সূত্র মারফত জানা গিয়েছে, নিজেরই ছেড়ে যাওয়া আসনে বিজেপির টিকিটে ফের লড়তে পারেন কোয়েল। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে বিজেপি শেষ পর্যন্ত কাকে প্রার্থী করে, সেদিকেই নজর থাকবে।

সুখেন্দুশেখরদের পথেই কোয়েল?

রাজ্যে পালাবদলের পর রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। তৃণমূলও ছাড়েন তাঁরা। পরে বিজেপিতে যোগ দেন। রাজ্যসভায় তাঁদের ছেড়ে যাওয়া আসনে আবার তাঁদেরই টিকিট দেয় বিজেপি। এবার একই ছবি দেখা যেতে পারে কোয়েলের ক্ষেত্রেও। সূত্রের দাবি, সুখেন্দুশেখরদের মতোই নিজের ছেড়ে যাওয়া আসনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন কোয়েল তথা রুক্মিণী মল্লিক।

Follow Us